শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদ উদ্‌যাপনে করোনামুক্তির প্রার্থনা

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস (কভিড-১৯) মহামারীর মধ্যে এ নিয়ে তৃতীয় ঈদ পালন করছে মুসলিমরা। দ্বিতীয়বারের মতো মহামারীতে ম্লান ঈদুল ফিতরের আনন্দ। বিধিনিষেধের বেড়াজালে অনেকেই ঈদ আনন্দে স্বজনদের কাছে পাননি। ঈদের নামাজও পড়তে পারেনি ঈদগাহে।

গত ২০১৯ সালের ডিসেম্বরে করোনা ছড়িয়ে পড়ার পরের বছর ঈদুল ফিতর মহামারীর মধ্যেই পালন করতে হয়। ঈদুল আজহাও যায় করোনা বিধিনিষেধের ভেতর।

ফলে মুসলিম সম্প্রদায়ের মধ্যে ঈদকে ঘিরে যে আনন্দ-উচ্ছ্বাস থাকার কথা তা এ নিয়ে তিন ঈদে ছিল না। তার ওপর এবার ফিলিস্তিনে মুসলিমদের প্রথম কেবলা আল-আকসা মসজিদে ইসরায়েলে হামলা এবং অবরুদ্ধ গাজায় ঈদের দিনসহ চালানো হত্যাযজ্ঞে বেদনাহত মুসলিমরা।

করোনা মোকাবিলায় ও সংক্রমণ বিস্তার রোধে সরকারের নির্দেশনায় এবার খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি। ঈদ জামাত হয়েছে মসজিদের ভেতরে শারীরিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে।

টানা তৃতীয়বার হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে ঈদের জামাত হয়নি। হয়নি শত বছরের ঐতিহ্য ঐতিহাসিক শোলাকিয়া ময়দানের ঈদ জামাতও।

তবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রতি বছরের মতো এবারও ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হয়েছে। সেখানেই হয়েছে দেশের প্রথম ঈদ জামাত। এতে অংশ নেন হাজার হাজার মুসল্লি।

নামাজ শেষে কায়মনো প্রার্থনা ছিল জনজীবন স্থবির করে দেওয়া প্রাণঘাতী এই ভাইরাস থেকে মুক্তি। প্রত্যাশা যেন পরবর্তী ঈদ করোনামুক্ত সুস্থ-স্বাভাবিক পরিবেশে উদ্‌যাপন করা হয়।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা