শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

news-image

বিশেষ প্রতিনিধি : রবিবার ভোর রাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক যুবক (২০) নিহত হয়েছে। ঢাকা-চট্টগ্রাম রেলপথে কসবা উপজেলার চাপিয়া নামক স্থানে ঘটনাটি ঘটে। এলাকাবাসী জানান, রাতে চলাচলরত কোন একটি ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিন ফারুক বলেন, লাশটি উদ্ধারের জন্য পুলিশ পাঠানো হয়েছে।