,

রংপুরে ধান ও চাল সংগ্রহ শুরু

news-image

রংপুর ব্যুরো : রংপুরে কৃষক অ্যাপসের মাধ্যমে শুরু হয়েছে অভ্যন্তরীন বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান।এ জন্য চালের সংগ্রহ মূল্য প্রতিকেজি ৪০ টাকা এবং ধানের ২৭ টাকা নির্ধারণ করা হয়ছে। মঙ্গলবার বিকেলে রংপুর সদর খাদ্যগুদামে ফিতা কেটে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আসিব আহসান।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিসি বলেন, খাদ্য মন্ত্রণালয়ের নির্দেশনা পরিপত্র অনুযায়ী রংপুর সদর, মিঠাপুকুর ও তারাগঞ্জে কৃষক অ্যাপের মাধ্যমে লটারী করে ধান ক্রয় করা হবে। স্বাস্থ্যবিধি মেনে ধান সংগ্রহে খাদ্য বিভাগ ও প্রশাসন কৃষকদের সহযোগিতা করবে। এছাড়া মিলারদের কাছ থেকে ২৮ হাজার মেট্রিক টনের উপরে মিলারদের কাছ থেকে চাল ক্রয় করা হবে। সবার সহযোগিতা থাকলে লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে।আরও উপস্থিত ছিলেন- রংপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল কাদের, সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা ইসরাত সাদিয়া সুমি, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অমূল্য কুমার, সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আরিফ হোসেন।

এবার রংপুর জেলায় ২৭ টাকা কেজি দরে ১৭ হাজার ৪০৩ মেট্রিক টন ধান ও ৪০ টাকা কেজি দরে ২৮ হাজার মেট্রিক টন চাল ক্রয় করবে খাদ্য বিভাগ। এরমধ্যে রংপুর সদরে বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ২ হাজার ১২৮ মেট্রিক টন এবং চাল ৪ হাজার ৩৯৫ মেট্রিক টন। সদরে ৭ মে থেকে ১৬ আগস্ট পর্যন্ত চাল ও ধান সংগ্রহ করা হবে। কৃষক অ্যাপসের মাধ্যমে ধান বিক্রয়ের আবেদনের সময়সীমা ১০ মে পর্যন্ত করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য