নন্দীগ্রামে মমতা নয় জয়ী শুভেন্দু

news-image

অনলাইন ডেস্ক : নানা নাটকীয়তার পর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসনে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীকে বিজয়ী ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই আসনে তার প্রতিদ্বন্দ্বী তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নির্বাচন কমিশন জানায়, নন্দীগ্রাম আসনে এক লাখ ৯ হাজার ৬৭৩ ভোট পেয়েছেন শুভেন্দু। আর মমতা পেয়েছেন এক লাখ ৭ হাজার ৯৩৭ ভোট।

এর আগে রোববার দিনভর এই আসনের ভোট গণনায় মমতার সঙ্গে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীর তুমুল প্রতিদ্বন্দ্বিতা চলতে থাকে। সন্ধ্যায় এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া ও আনন্দবাজার পত্রিকাসহ ভারতীয় সংবাদমাধ্যমগুলো খবর দেয়, শুভেন্দুকে ১ হাজার ২০২ ভোটে হারিয়ে বিজয়ী হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর কিছুক্ষণ পর আনন্দবাজার শুভেন্দু অধিকারীর জয়ের খবর দেয়।

একবার মমতা, আরেকবার শুভেন্দু—আসলে কে জিতেছেন, সেটা নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদ সম্মেলনে ভোটের ফল মেনে নেওয়ার কথা বলেন। তবে ভোট গণনায় কারচুপির অভিযোগ তুলে তিনি বলেন, ‘আমি কমিশনের বিরুদ্ধে আদালতে যাব।’

এর ঘণ্টাখানেক পর নন্দীগ্রামে ফল ঘোষণা স্থগিতের খবর দেয় আনন্দবাজার। রাজ্যের প্রধান নির্বাচন কর্মকর্তার বরাত দিয়ে পত্রিকাটি বলেছে, নন্দীগ্রামে নতুন করে ভোট গণনা হতে পারে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন রিটার্নিং কর্মকর্তা। তবে আপাতত ফল ঘোষণা স্থগিত থাকবে। এরপর নতুন করে ভোটের ফল ঘোষণা করে কমিশন।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ