চালকের আসনে শ্রীলঙ্কা

news-image

স্পোর্টস ডেস্ক : প্রাভিন জয়াবিক্রমার আন্তর্জাতিক অভিষেকটা হলো বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে। আর সেই অভিষেক টেস্টের প্রথম ইনিংসেই ৬ উইকেট শিকার করলেন ২২ বছর বয়সী। এই বাঁহাতি স্পিনার তার বোলিং ঘূর্ণিতে বাংলাদেশকে রীতিমতো দুঃস্বপ্নই উপহার দিলেন। একই সঙ্গে পাল্লেকেলে টেস্টের তৃতীয় দিন শেষেই যেন ম্যাচের ভাগ্যও নির্ধারণ হয়ে গেল।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে শনিবার নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নামা বাংলাদেশ ২৫১ রানেই গুটিয়ে যায়। এর আগে সকালে শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসে ৭ উইকেটে ৪৯৩ রান তুলে ইনিংস ঘোষণা করে।

বাংলাদেশকে ফলো-অন করানোর সুযোগ থাকলেও সেটি তারা করেনি। প্রতিপক্ষকে চতুর্থ ইনিংসে ব্যাট করার চ্যালেঞ্জ দিচ্ছে তারা।

প্রথম ইনিংসের ২৪২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করা শ্রীলঙ্কা অবশ্য তৃতীয় দিন শেষে ১৭ রান তুললেই ২ উইকেট হারিয়েছে। তবে এরই মধ্যে ২৫৯ রানের লিড পেয়ে গেছে দলটি।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী