,

মরিনহো চাকরি হারালেন

news-image

অনলাইন ডেস্ক : ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পারের ম্যানেজার হোসে মরিনহোর আর চাকরি নেই। ইএফএল কাপ ফাইনালের মাত্র ৬ দিন বাকি। কোচ হিসেবে মরিনহো যখন দলকে তৈরি করছেন, এর মধ্যেই তাকে বরখাস্ত করার কথা জানাল ক্লাব কর্তৃপক্ষ।

এখনো আনুষ্ঠানিক বরখাস্তের চিঠি পাননি এই পর্তুগিজ কোচ। তবে পত্রপত্রিকায় যে খবর এসেছে, তা সত্যি হলে মরিনহোকে ইএফএল কাপ ফাইনালে চেলসির বিপক্ষে আর মাঠে দেখা যাবে না। খবর ক্রিকইনফোর

মরিনহোর নেতৃত্বে চলতি মৌসুমটা ভালো কাটছিল না টটেনহ্যাম হটস্পারের। প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে অবস্থান ৭-এ। শুধু তাই নয়, ইউরোপা লিগে মরিনহো তেমন ভাল কিছু ফল দেখাতে পারছিলেন না ক্লাবকে। দ্বিতীয় লেগে ডাইনামো জাগরেবের বিপক্ষে ৩-০ গোলের হার রীতিমতো অপ্রত্যাশিতই ছিল। কারণ প্রথম লেগে তারা ২ গোলে হারিয়েছিল জাগরেবকে।

২০১৯ সালে মরিসিও পচেত্তিনোকে সরিয়ে হটস্পারের কোচ হিসেবে চুক্তিবদ্ধ হয়েছিলেন মরিনহো। চুক্তির মেয়াদ ছিল ২০২৩ সাল পর্যন্ত।

মরিনহো অবশ্য এর আগের হটস্পারে একজন সফল কোচ হিসেবে সময় কাটিয়েছিলেন। প্রিমিয়ার লিগে ১৪তম স্থান থেকে ক্লাবটিকে তিনি ৬ষ্ঠ স্থানে তুলে এনেছিলেন।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের