,

‘আলেমদের গ্রেপ্তারে লকডাউন প্রশ্নবিদ্ধ’

news-image

নিউজ ডেস্ক : ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম রবিবার (১৮ এপ্রিল) বলেছেন, আলেমদের গ্রেপ্তারের কারণে লকডাউন প্রশ্নবিদ্ধ হয়েছে।

এক বিবৃতিতে চরমোনাই পীর বলেন, দেশের নিরীহ নিরাপরাধ আলেমদের গ্রেপ্তার ও হয়রানির কারণে সরকারের চলমান লকডাউন কঠোরভাবে সমালোচিত হয়েছে। যে মুহূর্তে মহামারি প্রকট আকার ধারণ করছে, সাধারণ মানুষের জীবনযাত্রা চরম দুর্বিষহ হয়ে উঠছে। সর্বত্র মানুষ আতঙ্কিত; এ পরিস্থিতিতে আলেমদের অযথা হয়রানি-নির্যাতন কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

তিনি বলেন, ‘দেশে মাদ্রাসা শিক্ষকসহ আলেমদের গণহারে গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানানোর ভাষা নেই। পবিত্র রমজানের শুরুতেই দেশের আলেম ও মাদ্রসা শিক্ষকদের সরকার গণহারে গ্রেপ্তার করছে ও রিমান্ডে নিয়ে নির্যাতন চালাচ্ছে। সরকারের এই আচরণ অত্যন্ত অমানবিক ও দুঃখজনক।’

মুহাম্মদ রেজাউল করীম আরও বলেন, গত কয়েকদিনে সারাদেশে শত শত নিরীহ আলেম, শিক্ষক ও ছাত্রকে গ্রেফতার করা হয়েছে। যেকোনও ইসলামবিরোধী ইস্যুতে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে প্রতিবাদ করা দেশের আলেমদের নৈতিক দায়িত্ব। তাদের এই দায়িত্ব পালনে বাধা দান ও গ্রেপ্তার মেনে নেওয়া যায় না।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের