,

বাবা-মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত মিতা হক

news-image

বিনোদন প্রতিবেদক : নিজ গ্রামে বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মিতা হক। রোববার দুপুরে ঢাকার কেরানীগঞ্জের ভাওয়াল স্কুল মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

মিতা হকের জামাতা অভিনেতা মোস্তাফিজ শাহীন জানান, ছায়ানট থেকে শ্রদ্ধা জানানো শেষে মরদেহ কেরানীগঞ্জের নিয়ে যাওয়া হয়। সেখানে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়।

এরআগে, রোববার সকালে রাজধানীর স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মিতা হক। পরে তার মরদেহ নেওয়া হয় ছায়ানট প্রাঙ্গনে। সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হন সাংস্কৃতিক অঙ্গনের অনেকে। হাজির ছিলেন আসাদুজ্জামান নূর, বাপ্পা মজুমদারসহ সংস্কৃতি অঙ্গনের অনেকেই।

মিতা হক ছায়ানটের রবীন্দ্রসংগীত বিভাগের প্রধান ছিলেন। তাছাড়া দায়িত্বপালন করেন রবীন্দ্রসংগীত সম্মেলন পরিষদের সহ-সভাপতি হিসেবে। সুরতীর্থ নামে একটি সংগীত প্রশিক্ষণ দল ছিল এই শিল্পীর।

গত ২৫ মার্চ নমুনা পরীক্ষা করলে মিতা হকের করোনা রিপোর্ট পজিটিভ আসে। তারপর বাসায় আইসোলেশনে ছিলেন তিনি। ৩১ মার্চ থেকে তিনি হাসপাতালে ছিলেন।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের