শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমাকে খুন করা হতে পারে : মমতা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে নিজের খুনের আশঙ্কা প্রকাশ করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ইঙ্গিত করে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন।

ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, বর্ধমানের মন্তেশ্বরের প্রচারসভায় স্বারাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করেন বক্তব্য দেন মমতা বন্দোপাধ্যায়।

প্রচারণা থেকে মুখ্যমন্ত্রী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী দেশের কাজ ছেড়ে হিংসা ছড়ানোর চক্রান্ত করে চলেছেন। কোথায় কীভাবে কার ওপর হামলা করা যায়, কীভাবে পুলিশকে দিয়ে মানুষকে ভয় দেখানো যায়। সেসব চক্রান্ত করে বেড়াচ্ছেন। বিরোধিতা করছি। আমাকে খুনের পরিকল্পনা করা হতে পারে। আমার পা চোট করে দিয়েছেন। এবার খুন করার প্ল্যান করবেন।

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ন্ত্রণের জন্য প্রধানমন্ত্রী মোদির দাবি জানিয়ে মমতা বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী দাঙ্গা লাগাচ্ছেন, ওকে কন্ট্রোল করুন। আমি এসব বলছি বলে আমাকে খুনের চক্রান্ত করতে পারে। কিন্তু আমি কিছুতে ভয় পাই না। যতদিন বাঁচব, বলবই। বাঁচলে বাঘের বাচ্চার মতোই বাঁচব।’

সন্ত্রাসীদের কোটি কোটি টাকা অমিত শাহ দিচ্ছেন অভিযোগ করে মুখ্যমন্ত্রী বলেন, আজকে দাঙ্গাবাজরা বিহার, উত্তরপ্রদেশ থেকে গুণ্ডা এনেছে। আর অমিত শাহ কত টাকা আপনার আছে? ভাবছেন চিরদিন এভাবে চলে যাবে! কোটি কোটি টাকা বিলাচ্ছেন!ভাবছেন টাকা দিয়ে সব কিনবেন। কিনুন, কত কিনবেন। এত টাকা পান কোথায়?‌ এত এত টাকা! কত কত খরচ করেন এক একটা মিটিংয়ে?‌ হিসাব দেবেন! আমি জানি, আমি এসব বলার পরেই আপনারা আমাকে খুন করার চক্রান্ত করবেন। আর কারও কাছে পাঁচশ টাকা থাকলে এজেন্সি পাঠিয়ে দিচ্ছেন। আপনাদের এত টাকা এল কোথা থেকে? যদি কেউ প্রতিবাদ না করে ভয়ে চুপচাপ থাকে, আমি করবই।

সূত্র : যুগান্তর

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা