শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল বন্ধের সিদ্ধান্ত

news-image

নিজস্ব প্রতিবেদক : সোমবার থেকে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল বন্ধের সিদ্ধান্ত হয়েছে। শনিবার আন্তমন্ত্রণালয়ের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান সাংবাদিকদের বলেন, যেহেতু সারা দেশে এক সপ্তাহ লকডাউন থাকবে, এ জন্য অভ্যন্তরীণ পথে বিমান চলাচলও বন্ধ থাকবে। তবে আন্তর্জাতিক রুটে বিমান চলাচল করবে।

সরকারের লকডাউন-সংক্রান্ত নির্দেশনা মেনে এটি করা হয়েছে বলেও জানান তিনি। পরিস্থিতি বুঝে পরবর্তী সময়ে অভ্যন্তরীণ পথে বিমান চলাচল আবার চালুর সিদ্ধান্ত নেওয়া হবে।

করোনা সংক্রমণ বাড়ায় গত বছরের ২৭ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত ৬৬ দিন সরকার সাধারণ ছুটি ঘোষণা করে। এ বছর দেশে করোনাভাইরাসের সংক্রমণ আবার বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে গত ২৯ মার্চ জরুরি সেবা প্রতিষ্ঠান ছাড়া সব অফিস ও কারখানা অর্ধেক জনবল দিয়ে পরিচালনা, উপাসনালয়ে স্বাস্থ্যবিধি মানা, জনসমাগম সীমিত করা, গণপরিবহনে ধারণক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহনসহ ১৮ দফা নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল সরকার।

এদিকে সোমবার থেকে নতুন করে লকডাউনের পরিকল্পনাও নিয়েছে সরকার। লকডাউন শুরুর আগেই বিমান চলাচল নিয়ে এ সিদ্ধান্ত এলো।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা