শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মামুনুল হকের সঙ্গে ‘অশুভ আচরণ’, জড়িতদের গ্রেপ্তারের দাবি

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হকের সঙ্গে অশুভ আচরণকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। আজ শনিবার রাতে গণমাধ্যমে এক বিবৃতি পাঠিয়ে এ দাবি জানান হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক মোহাম্মদ ফয়সাল।

জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়ে বিবৃতিতে স্বাক্ষর করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদীস আল্লামা ইসমাঈল নূরপুরী, নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ, মাওলানা আফজালুর রহমান, মাওলানা রেজাউল করিম জালালী, মাওলানা খুরশিদ আলম কাসেমী, মাওলানা আলী উসমান ও মুফতি সাঈদ নূর।

বিবৃতিতে বলা হয়, মাওলানা মামুনুল হকের জনপ্রিয়তায় ইর্ষাণ্নিত হয়ে সরকার দলীয় ক্যাডার বাহিনী তাকে হয়রানি করেছে। এ ধরনের আচরণ দেশ ও জাতির জন্য ক্ষতিকর। মামুনুল হকের সঙ্গে অশুভ আচরকারীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।

নেতারা আরও বলেন, হামলা ও মামলা করে মামুনুল হকের আওয়াজকে বন্ধ করা যাবে না। এ ধরনের পরিকল্পিত ষড়যন্ত্র বন্ধ না হলে বিক্ষুব্ধ জনতা রাস্তায় নামতে বাধ্য হবে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে এর দায় দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা