,

রংপুরে বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের রাগবি টুর্নামেন্ট শুরু

news-image

রংপুর ব্যুরো : রংপুরে বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের ৪ দিনব্যাপী রাগবি টুর্নামেন্ট শুরু হয়েছে। এ টুর্নামেন্টে পুরুষ বিভাগে ১২টি ও মহিলা বিভাগের ৬টি দলসহ মোট ১৮টি দল নিচ্ছে। আজ শুক্রবার বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর বিভাগীয় কমিশনার মোঃ আবদুল ওয়াহাব ভূঞা।

রংপুর জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাঃ আবদুল আলীম মাহমুদ, বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মৌসুম আলী, রংপুর জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, বিসিবি পরিচালক অ্যাড. আনোয়ারুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম রব্বানী, রাগবি টুর্নামেন্টে কমিটির সাধারণ সম্পাদক ও ফেডারেশনের যুগ্ম সম্পাদক সাঈদ আহমেদসহ জেলা ক্রীড়া সংস্থা ও রাগবি ফেডারেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী দিনে ৩টি খেলা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী দিনে প্রথম খেলায় বাংলাদেশ সেনাবাহিনী দল রংপুর জেলা ক্রীড়া সংস্থা দলকে ৪৫-০ পয়েন্টে, বাংলাদেশ আনসার ও ভি.ডি.পি দল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থাকে ৪৪-০ পয়েন্টে এবং ঢাকা জেলা ক্রীড়া সংস্থা দল দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থাকে ৩২-০ পয়েন্টে পরাজিত করে।

বাংলাদেশ রাগবি ফেডারেশনের (ইউনিয়ন) ব্যবস্থাপনায় ও রংপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ টুর্নামেন্টটি আয়োজন করেছে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন।

 

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর