টিকার চালান আসবে দুয়েক দিনের মধ্যে : স্বাস্থ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে সরকারের কেনা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকার পরবর্তী চালান আগামী দুয়েক দিনের মধ্যে দেশে আসতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ খবর সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড টিকার এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের কাছ থেকে তিনি পেয়েছেন বলেও জানান। স্বাস্থ্যমন্ত্রী ধারণা করছেন, এবারের চালানে ২০ থেকে ৩০ লাখ ডোজ টিকা আসবে।

আজ বৃহস্পতিবার গণমাধ্যমে জাহিদ মালেক বলেন, ‘আগামী দুয়েক দিনের মধ্যে টিকা আসার সম্ভাবনা রয়েছে, এই খবর বেক্সিমকো থেকে আমরা পেয়েছি। উনারা আমাদের এভাবেই জানিয়েছেন। এটা ২০ লাখও হতে পারে, ৩০ লাখও হতে পারে।’

গত বছর নভেম্বরে ভারতের সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকা কেনার চুক্তি করে বাংলাদেশ। টিকার পরিমাণ ছিল তিন কোটি ডোজ। ভারত থেকে দেশে টিকা আনার দায়িত্বে আছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। চুক্তি অনুযায়ী প্রতি মাসে ৫০ লাখ ডোজ করে ছয় মাসে তিন কোটি ডোজ টিকা পাওয়ার কথা ছিল। গত জানুয়ারিতে ৫০ লাখ ডোজ দেশে আসে। ফেব্রুয়ারির চালানে ২০ লাখ ডোজ পায় বাংলাদেশ।

টিকার প্রথম চালান হাতে পাওয়ার পর গত ৭ ফেব্রুয়ারি সারা দেশে গণ টিকাদান শুরু হয়। আগামী ৮ এপ্রিল থেকে দ্বিতীয় ডোজ দেওয়া শুরু করার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী