,

দোহা এবার মুসলিম বিশ্বের সাংস্কৃতিক রাজধানী

news-image

অনলাইন ডেস্ক : কাতারের রাজধানী দোহা এ বছরের ‘মুসলিম বিশ্বের সাংস্কৃতি রাজধানী’ নির্বাচিত হয়েছে। এ উপলক্ষে আগামীকাল সোমবার (৮ মার্চ) থেকে বছর ব্যাপী নানা ধরনের সাংস্কৃতিক আয়োজনের উদ্যাগ গ্রহণ করেছে কাতারের শিক্ষা বিষয়ক মন্ত্রণালয়।

অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি)-এর অঙ্গসংগঠন ইসলামিক ওয়ার্ল্ড এডুকেশনাল, সাইন্টিফিক এন্ড কালচারাল অর্গানাইজেশন (আইসিইএসসিও)-এর উদ্যোগে ২০২১ সালের জন্য দোহা সাংস্কৃতিক রাজধানী হিসেবে নির্বাচিত হয়েছে। আরব ও মুসলিম বিশ্বে ইসলামী সভ্যতা-সংস্কৃতির প্রচার-প্রসারের ভিত্তিতে তা নির্বাচন করা হয়।

কাতারের ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং আইসিইএসসিও ও কাতারের শিক্ষা, সংস্কৃতি ও বিজ্ঞান বিষয়ক জাতীয় পরিষদের সহায়তায় এ সাংস্কৃতিক আয়োজন সম্পন্ন হবে।

কাতারের শিক্ষা ও উচ্চশিক্ষা বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের প্রধান আয়েশা আবদুল্লাহ কাফুদ জানান যে আরব ও ইসলামী সংস্কৃতির ব্যাপক প্রসারে ভূমিকা পালন করছে কাতার। দোহাকে মুসলিম বিশ্বের সাংস্কৃতিক রাজধানী নির্বাচন করে আরব সংস্কৃতি এর ভূমিকাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। আন্তর্জাতিক বুদ্ধিজীবী, লেখক ও শিল্পীদের অন্তরে এর অবস্থান তৈরি করতে সমর্থ্য হয়েছে কাতার।

ফানার মসজিদ, দোহা।

উল্লেখ্য, আইসিইএসসিও প্রতি বছর বিশ্বের তিনটি ঐতিহ্যবাহী মুসলিম শহরকে ইসলামী সংস্কৃতির রাজধানী হিসেবে ঘোষণা দেয়। আরব বিশ্ব, আফ্রিকা ও এশিয়ার ঐতিহ্যবাহী শহরগুলোর মধ্যে নানা কর্মতৎপরতার ভিত্তিতে তা নির্বাচন করা হয়। এছাড়াও প্রতি দুই বছরে এক বার নির্বাচিত রাজধানী শহর সংস্কৃতি বিষয়ক মন্ত্রীদের নিয়ে ইসলামী সম্মেলনের আয়োজন করে। ২০০৫ সালে পবিত্র সর্বপ্রথম মক্কা নগরী সাংস্কৃতিক রাজধানী হিসেবে নির্বাচিত হয়েছিল।

সূত্র : গালফ টাইমস

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা