শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘পুলিশ টাকা দাবি করলে জানাবেন’

news-image

অনলাইন ডেস্ক : ‘পুলিশ অকারণে হয়রানি বা টাকা দাবি করলে আমাকে ফোন করে জানাবেন। তাৎক্ষণিক ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’ আজ বিকেলে উল্লাপাড়া মডেল থানা আয়োজিত পঞ্চক্রোশী স্কুল মাঠে বিট পুলিশিং সমাবেশে সিরাজগঞ্জের পুলিশ সুপার হাসিবুল আলম এ কথা বলেছেন।

তিনি আরও বলেন, গুরুত্বপূর্ণ কোনো ঘটনা, নারী নির্যাতন বা জরুরি কোনো সেবা ৯৯৯ নম্বরে কল করে পুলিশিং সেবা গ্রহণ করবেন। আপনাদের বাড়িতে কোনো চিহ্নিত আসামিকে আশ্রয় না দিয়ে পুলিশের হাতে তুলে দিয়ে সহযোগিতা করবেন। অহেতুক কোনো গুজবে কান দিবেন না।

সমাবেশে পঞ্চক্রোশী ইউপি চেয়ারম্যান ফিরোজ হোসেন, সলপ ইউপি চেয়ারম্যান শওকত হোসেন, বেলকুচি সার্কেলের সহকারী পুলিশ সুপার সিদ্দিক, উল্লাপাড়ার সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহফজুল হাসান ও উল্লাপাড়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাসসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

সূত্র : বিডি প্রতিদিন

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা