,

চলতে চলতে আগুন ধরে পুড়ে গেল প্রাইভেটকার

news-image

অনলাইন ডেস্ক : সাভারে একটি প্রাইভেটকার চলতে চলতে হঠাৎ করে আগুন ধরে যায়। আগুনে প্রাইভেটকারটি সম্পূর্ণ পুড়ে গেলেও এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার রাত ৯ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ডে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ঢাকা-আরিচা মহাসড়কের আরিচাগামী লেনে একটি চলন্ত প্রাইভেটকারে আগুন লেগে যায়। পরে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নেভায়। তবে তত সময়ে পুড়ে যায় পুরো প্রাইভেটকারটি।

এই ঘটনায় কোনো হতাহত না হলেও আগুনের ঘটনায় ঢাকা-আরিচা মহাসড়কের উভয় লেনে যানবাহন চলাচল বন্ধ থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয় ।

ফায়ার সার্ভিসের প্রাথমিকভাবে ধারণা, এসির কমপ্রেসর ওভারহিট হয়ে প্রাইভেটকারটিতে আগুন লেগে যায়। তবে কেউ কেউ বলছে সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুনের ঘটনা ঘটেছে।

এ বিষয়ে সাভার হাইওয়ে থানার পরিদর্শক সাজ্জাদ করিম জানান, ঢাকা-আরিচা মহাসড়কের আরিচাগামী লেনে বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সূত্র : যুগান্তর

এ জাতীয় আরও খবর

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট