বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফের বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ ববি শিক্ষার্থীদের

news-image

বরিশাল সংবাদদাতা : বরিশাল-কুয়াকাটা মহাসড়ক আবারও অবরোধ করে রেখেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। ৪৮ ঘণ্টার আল্টিমেটামে কোনো কাজ না হলে শুক্রবার বিকেল ৫টার দিকে তারা মিছিল করে এসে বিশ্ববিদ্যালয় সংলগ্ন মহাসড়কে অবস্থান নেন।

ফলে সারাদেশের সঙ্গে ভোলা, পটুয়াখালী, বরগুনা ও কুয়াকাটার সড়ক যোগাযোগ আবারও বন্ধ হয়ে গেছে। এর আগে বুধবারও সকাল থেকে প্রায় ১০ ঘণ্টা ধরে বন্ধ ছিল মহাসড়কটি।

আন্দোলনকারীরা জানিয়েছেন, মঙ্গলবার দিবাগত মধ্যরাতে নগরীর রূপাতলী এলাকায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে তারা প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন। পুলিশ রহস্যজনক কারণে কাউকে গ্রেপ্তার না করায় তারা অনির্দিষ্টকালের জন্য মহাসড়ক অবরোধ করে রেখেছেন।

শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করলেও নির্দিষ্ট কাউকে আসামি করেনি। অথচ শিক্ষার্থীরা হামলাকারীদের নামের তালিকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আগেই দিয়েছিল।

এর আগে বৃহস্পতিবার রাত ৮টায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সংবাদ সম্মেলন করে জানান, মঙ্গলবার গভীর রাতে শিক্ষার্থীদের ওপর হামলায় নেতৃত্ব দিয়েছেন মহানগর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপন, পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম মানিক ও স্থানীয় আওয়ামী লীগ কর্মী তেল ব্যবসায়ী মামুন মিয়া।

গত মঙ্গলবার দুপুরে বরিশাল নগরের রূপাতলী বাস টার্মিনালে দুই শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে এবং হামলাকারী বিআরটিসি বাস শ্রমিকদের গ্রেপ্তারের দাবিতে মহাসড়ক অবরোধ করেছিলেন শিক্ষার্থীরা। হামলাকারী বিআরটিসির বাস শ্রমিক রফিককে গ্রেপ্তার এবং বিশ্ববিদ্যালয় ও পুলিশ প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে দুই ঘণ্টা পর শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। এরপর মঙ্গলবার রাতে আবার শিক্ষার্থীদের ওপর বেপরোয়া হামলা চালায় একদল পরিবহন শ্রমিক। হামলাকারীদের বিচারের দাবিতে বুধবার সারাদিন বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। বিকেলে প্রশাসনের আশ্বাসে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে অবরোধ তুলে নেন তারা।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে