মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় তেল শেষ হওয়ায় কাভার্ডভ্যানসহ ৩ ছিনতাইকারী আটক

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ৭ হাজার পিছ সোয়েটারসহ ছিনতাই হওয়া কাভার্ডভ্যান ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে থেকে আটক করেছে পুলিশ। এ সময় তিন ছিনতাইকারীকেও আটক করা হয়।। উদ্ধার করা হয়েছে  সোয়েটার ও কাভার্ডভ্যানটির ড্রাইভার এবং হেলপারকে। আটক ছিনতাইকারীরা হলেন, বরিশালের গৌরনদী উপজেলার উত্তর বিজয়পুরের দেওয়ান মিয়ার ছেলে মো. সোহাগ (২১), দক্ষিণ কেরানীগঞ্জের পার্ক গেন্ডারিয়া এলাকার আব্দুস সাত্তার শরীফের ছেলে মিঠু শরীফ (৩৩) ও গাইবান্ধার বাদিয়া খালির ফরহাদ মিয়ার ছেলে মোহাম্মদ জাহিদ (৩০)।
বৃহস্পতিবার সকালে এই খবর নিশ্চিত করেছেন নবীনগর থানার উপ-পরিদর্শক হারুনুর রশিদ। তিনি জানান, গত ২ ফেব্রুয়ারি সাত সাড়ে তিনটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ক্যান্টনমেন্ট এলাকা থেকে সাড়ে ৭ হাজার পিস সোয়েটার ভর্তি একটি কাভার্ডভ্যান ছিনতাই হয়।
এ সময় ড্রাইভার ও হেলপারকে হাত-পা বেঁধে তাদের সাথেই তুলে নেন ছিনতাইকারীরা। পরদিন বুধবার সারাদিন কাভার্ডভ্যানটি নিয়ে তারা কিশোরগঞ্জের ভৈরব ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন স্থানে ঘুরে সোয়েটারগুলো সুযোগ মতো নামানোর চেষ্টা করেন। কিন্তু কোথাও নামানোর সুযোগ না পেয়ে কাভার্ডভ্যানটি নবীনগরে নিয়ে যান। পথিমধ্যে উপজেলার শ্যামগ্রাম এলাকায় কাভার্ডভ্যানের তেল শেষ হয়ে যায়।
তিনি বলেন, তেল শেষ হয়ে যাওয়ায় কাভার্ডভ্যান থেকে সোয়েটারগুলো নামানোর চেষ্টা করলে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। স্থানীয়রা তিন ছিনতাইকারীকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে কাভার্ডভ্যানটি তল্লাশি করে ভেতরে হাত-মুখ বাঁধা অবস্থায় ড্রাইভার ও হেলপারকে উদ্ধার করে। পরে বুধবার রাত ১২টার দিকে তাদের সবাইকে থানায় নিয়ে আসে পুলিশ। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

সংরক্ষিত আসনের এমপিরা সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন: মির্জা ফখরুল

আইনশৃঙ্খলা বজায় রাখতে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী প্রকল্প অনুমোদন সহজ করার নির্দেশ দিয়েছেন বিনিয়োগ আকৃষ্ট করতে

এআই ব্যবহার করে এসএসসি প্রশ্নফাঁসের গুজব শনাক্ত: বাংলাফ্যাক্ট

তামিলনাড়ুর নির্বাচনে থালাপতি বিজয়ের দল এগিয়ে, পুরোনো ভিডিও ভাইরাল

রাঙামাটিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

প্রাইভেট বিশ্ববিদ্যালয়েও ক্রীড়া বিভাগ চালুর উদ্যোগ: প্রতিমন্ত্রী মো. আমিনুল হক

সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার আর নেই

আইনমন্ত্রী: আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের কার্যক্রমে প্রশ্ন তোলার কোনো কারণ নেই

মোদির মন্তব্য: পশ্চিমবঙ্গের জনগণ বিজেপিকে অভূতপূর্ব সমর্থন দিয়েছে

পশ্চিমবঙ্গের নির্বাচনের ফল বাংলাদেশের কূটনীতি প্রভাবিত করবে না: শামা ওবায়েদ

হাম ও উপসর্গ নিয়ে আরও ১৭ শিশুর মৃত্যু