বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জাগঞ্জে জামায়াতের আমিরকে কুপিয়ে হত্যা

news-image

মির্জাগঞ্জ দক্ষিণ (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর মির্জাগঞ্জে জামায়াতের আমির মাওলানা আবদুল মান্নানকে (৫৫) কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি পশ্চিম সুবিদখালী ছালিয়া আলিম মাদ্রাসার আরবি প্রভাষক ছিলেন।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মির্জাগঞ্জে নিজ বাড়ির পুকুরের পাশে খড়ের গাদার মাটি কাটতে গিয়ে হামলার শিকার হন। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন।

নিহত আবদুল মান্নান উপজেলার দেউলী গ্রামের মৃত রফেজ উদ্দীন হাওলাদারের ছেলে।

আহতরা হলেন- নিহত আবদুল মান্নানের ছেলে সাইদুল (২৪), হাসিব (২০) ও চাচাতো ভাই আজহার (৭০) ও তার ছেলে কামাল (২৩) এবং শাকির (৪০)।

জানা যায়, সকাল ৯টায় বাড়ির পুকুরের পাশে বিরোধপূর্ণ জমিতে মাটি কাটতে গেলে একই বাড়ির কেতাব আলী (৬৫) গংরা এতে বাধা দেন।

এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে কেতাব আলী ও তার ছেলেরা মাওলানা আবদুল মান্নানকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। তাকে বাঁচাতে গিয়ে পাঁচজন আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাওলানা আবদুল মান্নানকে মৃত ঘোষণা করেন এবং অন্যদের বরিশাল শেরেবাংলা মেডিকেলে স্থানান্তর করা হয়।

মির্জাগঞ্জ থানা ওসি এমআর শওকত আনোয়ার ইসলাম জানান, তাদের বিরুদ্ধে একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে। ইতিমধ্যে এ ব্যাপারে কেতাব আলী ও তার ছেলে লিটনকে গ্রেফতার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে