শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফিরেই মেসির গোল, কোয়ার্টার ফাইনালে বার্সা

news-image

স্পোর্টস ডেস্ক : রায়ো ভায়োকানোর বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে গোল করেন আর্জেন্টাইন সুপারস্টার
লিওনেল মেসির গোলে ভর করে কোপা ডেল রের কোয়ার্টার ফাইনালে ওঠে গেল বার্সেলোনা।

নিষেধাজ্ঞা থেকে ফিরেই বুধবার রাতে রায়ো ভায়োকানোর বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে গোল করেন আর্জেন্টাইন সুপারস্টার।

এর আগে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে লাল কার্ড দেখে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন লিওনেল মেসি।

এই ম্যাচে অধিনায়ক মেসি ফিরলেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি তারা। যদিও প্রভাব বিস্তার করে খেলেছে। এমনকি দুই-দুবার কাঁপিয়েছে। পাশাপাশি রায়ো ভায়োকানোর গোলরক্ষক স্টোলে দিমিত্রিভিস্কি আঁতোয়ান গ্রিজমানের নিশ্চিত গোল রুখে দিয়েছেন। তাতে গোলশূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধের খেলা।

বিরতির পর ফ্রি কিক থেকে মেসির বাঁকানো শট জালে ঢুকতে গিয়ে পোস্টে লেগে লক্ষ্যভ্রষ্ট হয়। উল্টো ৬৩ মিনিটে গোল হজম করে পিছিয়ে পড়ে বার্সা। এ সময় ভায়োকানোর ফ্রান গার্সিয়া গোল করে এগিয়ে নন দলকে।

তবে বেশিক্ষণ রায়োকে এগিয়ে থাকতে দেয়নি কাতালানরা। ৬৯ মিনিটে পাল্টা আক্রমণে আঁতোয়ান গ্রিজমানের ক্রস থেকে গোল করে সমতা ফেরান মেসি। এরপর ৮০ মিনিটে ব্যবধান হয় ২-১। এ সময় জর্ডি আলবা ও ফ্রাঙ্কি ডি ইয়ং দারুণ বোঝাপড়ায় গোল করেন। অবশ্য মেসিতে ভর করে ব্যবধান আরও বাড়তে যাচ্ছিল। কিন্তু গোল করতে ব্যর্থ হন তিনি। তবে রোনাল্ড কোম্যানের শিষ্যদের কোয়ার্টার ফাইনাল তো নিশ্চিত হলো— ভক্তদের এই কথা।

এ দিকে শুক্রবার কোয়ার্টার ফাইনালে সেভিয়ার মুখোমুখি হবে ৩০ বারের কোপা ডেল রে চ্যাম্পিয়ন বার্সা। শেষ ষোলোর ম্যাচে সেভিয়া ৩-০ গোলে হারিয়েছে ভ্যালেন্সিয়াকে।

 

এ জাতীয় আরও খবর

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল

উত্তরাঞ্চলের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত : নাহিদ ইসলাম

জিয়াউর রহমান হত্যায় আটক মেজর মোজাফফরকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর

যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, বিপাকে শিক্ষার্থীরা

রাজস্ব-মূল্যস্ফীতি-ব্যাংকিং সংকট নিয়ে আইএমএফের উদ্বেগ

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে সিরিজ বাঁচাতে পারবে বাংলাদেশ?

বিচ্ছেদের পর গোপন প্রেমের গুঞ্জন মৌনীর

প্রেগন্যান্সিতে স্পটিং কি স্বাভাবিক?

আর্জেন্টিনার সঙ্গে বিয়ের কী সম্পর্ক : তিশা

টাকা দিয়ে পুরস্কার কিনে নিতে পারবো : আলিয়া

ফাইনালের আগে স্পেনের জন্য বড় দুঃসংবাদ

পর্দার বাইরে জীবন খুব সাধারণ: স্পর্শিয়া