শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিঃশর্ত ক্ষমা চাইলেন কুষ্টিয়ার সেই এসপি তানভীর

news-image

অনলাইন ডেস্ক : নিজের আচরণে জন্য আদালতে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন কুষ্টিয়ার আলোচিত পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত।

রোববার (২৪ জানুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ওই নিঃশর্ত ক্ষমা চেয়ে করা আবেদন দাখিল করা হয়।

আদালত সূত্র জানায়, কুষ্টিয়া ভেড়ামারা পৌরসভা নির্বাচনে দায়িত্ব পালনকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহসিন হাসানের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনায় হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত।

সূত্র জানায়, ওই আবেদনে এস এম তানভীর আরাফাত উল্লেখ করেছেন , ‘তিনি ম্যাজিস্ট্রেটকে চিনতে পারেননি। তাই এমন অনিচ্ছাকৃত ভুল হয়েছে। ভবিষ্যতে তিনি দায়িত্ব পালনে আরও সতর্ক হবেন। ভবিষ্যতে এ ধরনের ভুল আর কখনও হবে না।’

এসপির তার আবেদনে আরও বলেন, ‘বিচার বিভাগের জন্য আমার মনে সর্বোচ্চ সম্মান রয়েছে। কোনও অবস্থাতেই বিন্দুমাত্র অসম্মান দেখানোর কথা দূরে থাক, বরং বিচার বিভাগের দেওয়া কাজে নিয়োজিত হতে পারলে নিজেকে সম্মানিত বোধ করি। এ ঘটনায় আমি মনের গভীর থেকে অনুতপ্ত। আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করছি।’

প্রসঙ্গত, গত ১৬ জানুয়ারি কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভা নির্বাচন চলাকালে ভেড়ামারা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ভোট কেন্দ্রে পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত দায়িত্বরত জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. মহসিন হাসানের সঙ্গে ‘অসৌজন্যমূলক’ আচরণ করেন বলে অভিযোগ উঠে। ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহজাহান আলী।

পরে এসপি তানভীর আরাফাতের অসৌজন্যমূলক আচরণের প্রত্যক্ষদর্শী প্রিজাইডিং কর্মকর্তা মো. শাহজাহান আলী ও তার পরিবারের সদস্যদের নিরাপত্তা দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) এই নিরাপত্তা নিশ্চিত করতে বলেছেন উচ্চ আদালত।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেন। এর আগে শুনানিতে যুক্ত হয়ে প্রিজাইডিং কর্মকর্তা শাহজাহান আলী নিজের এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
সূত্র : যুগান্তর

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ