,

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে প্রাণ গেল ৪ জেলের

news-image

সেন্টমার্টিন দ্বীপ থেকে ৬৫ কিলোমিটার দূরে শনিবার ভোরে এই দুর্ঘটনা ঘটে বলে কোস্টগার্ডের সেন্টমার্টিন স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট আরিফুজ্জামান রনি জানিয়েছেন।এখনও নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।নিখোঁজদের উদ্ধারে কোস্টগার্ডের দুটি ও নৌবাহিনীর তিনটি জাহাজ অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে কোস্টগার্ড।

কোস্টগার্ড কর্মকর্তা আরিফুজ্জামান বলেন, ভোরে সেন্টমার্টিন দ্বীপ থেকে ৬৫ কিলোমিটার দূরে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘন কুয়াশায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হয়। এ সময় এফবি যানযাবিল চুমকেন নামের মাছ ধরার একটি ট্রলার ডুবে যায়।

তিনি বলেন, খবর পেয়ে কোস্টগার্ডের শ্যামল বাংলা ও মনসুর আলী নামের দুটি জাহাজ জেলেদের উদ্ধারে যায়। এছাড়া নৌবাহিনীর তিনটি জাহাজও উদ্ধার অভিযান চালাচ্ছে।“বিকাল ৫টা পর্যন্ত চারজনকে মৃত উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন আরও নয়জন। “

এছাড়া ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথভাবে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। পরে নৌবাহিনীর চট্টগ্রামের ঘাঁটিতে থেকে গণমাধ্যমকে বিস্তারিত জানানো হবে।

এ জাতীয় আরও খবর

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী