,

জয়ের জন্য অপেক্ষায় ইংল্যান্ড

news-image

স্পোর্টস ডেস্ক : গলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে জয়ের অপেক্ষায় সফরকারী ইংল্যান্ড। সোমবার শেষ দিনে তাদের প্রয়োজন ৩৬ রান, হাতে ৭ উইকেট।

রবিবার মাত্র ৭৪ রানের লক্ষ্য পাওয়া দলটা দ্বিতীয় ইনিংস শুরু করে ১৪ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে। প্রথম ওভারেই ডম শিবলিকে (২) ফিরিয়ে দেন লাসিথ এম্বুলদেনিয়ে। এরপর ফেরান জ্যাক ক্রলিকে (৮)। প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি করা জো রুট (১) ফিরে যান রানআউট হয়ে।

এরপর জনি বেয়ারস্টো (১১) ও ড্যান লরেন্স অপরাজিত থেকে দিন শেষ করেছেন। আলোকস্বল্পতায় অবশ্য দিনের খেলা শেষ হয়েছে একটু আগেই।

এর আগে শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস থামে ৩৫৯ রানে। প্রায় ৮ বছর পর সেঞ্চুরির দেখা পাওয়া লাহিরু থিরিমান্নে খেলেছেন ১১১ রানের ইনিংস। অ্যাঞ্জেলো ম্যাথুস ৭৩ রান করেন।

২০১৯ সালের পর প্রথম টেস্ট খেলতে নামা জ্যাক লিচ ৪১.৫ ওভার বল করে ১২২ রান খরচায় ৫ উইকেট নিয়েছেন। ডম বেস ৩৩ ওভার বল করে ১০০ রান খরচায় নিয়েছেন ৩ উইকেট। প্রথম ইনিংসে যিনি নিয়েছিলেন ৫ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা ১৩৫ (বেস ৫-৩০) এবং ৩৫৯ (থিরিমান্নে ১১১, লিচ ৫-১২২)

ইংল্যান্ড ৪২১ (রুট ২২৮; দিলরুয়ান পেরেরা ৪-১০৯) এবং ৩৮-৩ (এম্বুলদেনিয়া ২-১৩)

জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ৩৬ রান।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের