,

ইয়াফেস ওসমানের স্ত্রী মারা গেছেন

news-image

নিজস্ব প্রতিবেদক : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমানের সহধর্মিণী বুলা আহম্মেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (১৭ জানুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে ঢাকার সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি এক ছেলে, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার বিবেকানন্দ রায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তার মৃত্যুতে জাতি একজন সৎ ও আদর্শ রাজনীতিককে হারাল। বাংলাদেশের রাজনীতিতে তিনি গুণগত অবদান রেখেছেন। স্বাধীনতা সংগ্রামের মুক্তিযোদ্ধা এই নারী নেত্রী প্রগতিশীল আন্দোলনের নেত্রী হিসেবে ১৯৬৯ গণআন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তিনি মহিলা পরিষদের নেত্রী হিসেবে নারীর ক্ষমতায়ন, সমাজকল্যাণ, শিক্ষা ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন জাতীয় সমাজ গঠনমূলক কর্মকাণ্ডে অবদান রাখেন।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষ হতে মরহুমের আত্মার শান্তি কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন জানানো হয়।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের