রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাইডেনের শপথ অনুষ্ঠানের সঞ্চালনা করবেন টম হ্যাঙ্কস

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ অনুষ্ঠান উদ্‌যাপনের বিশেষ একটি প্রাইমটাইম টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপনা করবেন অভিনেতা টম হ্যাঙ্কস। রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানের কমিটির পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, ‘সেলেব্রেটিং আমেরিকা’শিরোনামের ৯০ মিনিটের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন জন বন জভি, ডেমি লোভাতো জাস্টিন টিম্বারলেকের মতো ব্যক্তিত্বরা। অনুষ্ঠানে জো বাইডেন এবং কমলা হ্যারিসও বক্তব্য রাখবেন।

এবার করোনার কারণে অনুষ্ঠানের সূচিতে কাটছাঁট করা হয়েছে।

ডেমি লোভাতো তার ইনস্টাগ্রামে লিখেছেন, আমাকে যখন পারফর্ম করার কথা বলা হলো আমি তা শুনে বাকরুদ্ধ হয়ে পড়েছিলাম।

অনুষ্ঠানে টিম্বারলেক ও ক্লেমন্স তাদের নতুন গান ‘বেটার ডেজ’ পরিবেশন করবেন। টিম্বারলেক গণমাধ্যমকে জানিয়েছেন, তাদের এই গানে সবাইকে আশাবাদী হতে উৎসাহ দেওয়া হয়েছে।

অনুষ্ঠানটি স্থানীয় সময় (ইটি) ২০ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৮টায় এবিসি, সিবিএস, সিএনন, এনবিসি ও এমএসএনবিসিতে সরাসরি সম্প্রচার করা হবে।

এছাড়াও, ইউটিউব, ফেসবুক, টুইটারসহ ৯টি শীর্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে হামলার ঘটনায় এবারের অভিষেক অনুষ্ঠান অন্যান্য প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানের চেয়ে কিছুটা অন্যরকম হতে যাচ্ছে। সংঘাতের আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা ও কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে আগামী ২০ জানুয়ারি শপথ নেবেন জো বাইডেন ও কমলা হ্যারিস।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী