,

পুলিশের ওপর হামলা, চট্টগ্রামের ‘ডন’ নুরু গ্রেফতার

news-image

অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী নূরে আলম নুরুকে সহযোগীসহ গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে সরকারি পাহাড় কেটে প্লট তৈরি করে বিক্রি, অপহরণ, চাঁদাবাজি, পুলিশের ওপর হামলা, মাদকের আসর ও মাদক ব্যবসা, জুয়ার আসর বসানো এবং লেকের মাছ লুটসহ বিভিন্ন অপরাধে ২৪টি মামলা রয়েছে। স্থানীয়দের কাছে তিনি নগরীর ১ নম্বর ঝিল এলাকার ‘ডন’ হিসেবে পরিচিত।

শুক্রবার (৮ জানুয়ারি) রাতে তাকে সহযোগীসহ আটক করে আকবরশাহ থানা ও নগর গোয়েন্দা পুলিশের যৌথ টিম। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. কামরুজ্জামান।

এর আগে তাকে ধরতে দুই দফা অভিযান চালায় পুলিশ।

প্রথম দফায় গত ২৬ ডিসেম্বর বিকেলে আকবর শাহ থানার ১ নম্বর ঝিল এলাকায় নুরুকে গ্রেফতারে অভিযান চালায় পুলিশ। এ সময় সন্ত্রাসীদের অতর্কিত আক্রমণে সেখান থেকে ফিরে আসতে বাধ্য হন পুলিশ সদস্যরা। সেদিন উভয়পক্ষের মধ্যে গুলিবিনিময়ের ঘটনাও ঘটে বলে খবর পাওয়া যায়।

দ্বিতীয় দফার অভিযানে তার ১৩ সহযোগীকে আটক করা হয়।

স্থানীয়রা জানান, সন্ত্রাসী নুরু ১ নম্বর ঝিল এলাকার অঘোষিত ‘ডন’। স্থানীয় সাবেক কাউন্সিলর জহিরুল আলম জসিমের ছত্রচ্ছায়ায় তিনি মাদক ব্যবসা, চাঁদাবাজি, ভূমিদস্যুতাসহ অসংখ্য অপরাধের মূলহোতা। ১ নম্বর ঝিল এলাকার পাহাড়ের ওপর আস্তানা গড়ে দলবল নিয়ে থাকেন তিনি।

সূত্র : জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা