,

এক টাকার দেনমোহরে বিয়ে

news-image

ফরিদপুর সংবাদদাতা : এক টাকার দেনমোহরে বিয়ে করেছেন ফরিদপুরের বিপাশা আজিজ নামে এক তরুণী। পরিবারের অনুমতি সাপেক্ষে তিনি স্বেচ্ছায় এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।

২৫ বছর বয়সী বিপাশা মাদারীপুরের সাহেবের চর মহল্লার আজিজুল হকের মেয়ে।

ফরিদপুর শহরের কুঠিবাড়ি কমলাপুর মহল্লার আসাদুজ্জামান চৌধুরীর ছেলে আশীকুজ্জামান চৌধুরীর (৩০) সঙ্গে শুক্রবার দুপুরে শহরের ঝিলটুলী মহল্লায় মেজবান পার্টি সেন্টারে এই বিয়ে হয়।

বিপাশা ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। জানতে চাইলে তিনি বলেন, বিয়ের কথাবার্তা চূড়ান্ত করার সময় বাবা-মা আমাকে সিদ্ধান্ত নিতে বললেন। আমি যার সঙ্গে সারা জীবন সংসার করতে চাই তার প্রতি আস্থা রেখে এই সিদ্ধান্ত নিয়েছি। বিয়ের সম্পর্কটাকে অর্থমূল্যে বিচার করতে চাইনি। এ কারণে নামমাত্র এক টাকার দেনমোহরে বিয়ের সিদ্ধান্ত নিয়েছি।

বিয়ের অনুষ্ঠানে উভয়পক্ষের আত্মীয়-স্বজনের উপস্থিতিতে কাবিন হয়েছে।

অনুষ্ঠানে আসা বর-কনের আত্মীয়-স্বজন জানান, কনে আগে থেকেই ঠিক করে রেখেছিলেন তিনি যেহেতু আর্থিকভাবে সচ্ছল, সেহেতু তিনি দেনমোহর চান না। কাবিনে টাকার অঙ্ক লেখার নির্ধারিত জায়গা রয়েছে বলে সেখানে ‘এক টাকা’ লিখতে চান।

এ বিষয়ে ফরিদপুর নাগরিক কমিটির সভাপতি আওলাদ হোসেন বলেন, এটি এক নারীর আত্মমর্যাদা রক্ষার দৃষ্টান্ত বলে মনে করি।

বর আশীকুজ্জামান চৌধুরী বলেন, কনে যা চেয়েছে তাকে স্বাগত জানিয়েছি।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের