নেপালে মিস ইউনিভার্সে ইতিহাস গড়লেন ট্রান্সজেন্ডার অ্যাঞ্জেল লামা!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : প্রথম ট্রান্সজেন্ডার হিসেবে কোনও বিউটি কনটেস্টের ফাইনালে উঠে ইতিহাস গড়লেন অ্যাঞ্জেল লামা। মিস ইউনিভার্স নেপালের ফাইনালিস্ট হলেন হলেন তিনি। আজ সেই অনুষ্ঠানে যখন নিজের হাতে স্বীকৃতি তুলে নিচ্ছিলেন, তার চোখে মুখে গর্বের ছাপ স্পষ্ট ধরা পড়ছিল। খবর নিউজ এইটটিনের।

বিশ্বের বেশ কয়েকটি দেশ কয়েক বছর আগে ট্রান্সজেন্ডার মানুষজনকে বিউটি কন্টেস্টে জায়গা দেওয়া শুরু করে। তার মধ্যে নেপাল অন্যতম। মায়ানমার, মঙ্গোলিয়ার পরই রয়েছে নেপাল। এই ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রথমের দিকে উচ্চতা, ওজন ও অ্যাপিয়ারেন্সে প্রাধান্য থাকলেও পরের দিকে সেই নিয়মে ছাড় দেওয়া হয়। আর ছাড় দেওয়ার পরই বর্তমানে ১৮ থেকে ২৮ বছরের যে কোনও মহিলাই এই ধরনের অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ পায়।

এ বিষয়ে ২১ বছর বয়সী লামা সংবাদ সংস্থা রয়টার্সকে জানান, সমাজে মানুষের মধ্যে কত বৈচিত্র রয়েছে, তা দেখানোর জন্য আমি মিস ইউনিভার্স নেপালে অংশগ্রহণ করি। আমি যদি স্ট্যান্ডে দাঁড়িয়ে সকলকে সমতার বিষয়টি দেখাতে পারি, তা হলে সেটাই হবে আমার সব চেয়ে বড় পাওনা। সব চেয়ে বড় মুকুট!

২০০৮ সালের পর থেকে নেপালে হিন্দুরা এই LGBT ব্যাপারটিকে বুঝতে শুরু করে এবং মেনে নিতে শুরু করে। তার আগে ২০০৭ সালে সুপ্রিম কোর্ট বৈষম্য বিরোধী নির্দেশিকা জারি করে। এবং জানিয়ে দেয়, বাকি সকলের মতো LGBT মানুষদেরও সব বিষয়ে সমান অধিকার রয়েছে। এর পর ২০১০ সালে প্রথম প্রাইড প্যারেড শুরু হয়।

অ্যাঞ্জেল ফাইনালিস্ট হওয়ায় তাই আনন্দে ভাসছেন তিনি। জানাচ্ছেন, এই বার্তা সকলের কাছে পৌঁছবে। এ বিষয়ে অ্যাঞ্জেল আরও জানান, তিনি যখন বুঝতে পারেন নিজের মধ্যে পরিবর্তনের বিষয়টি তখন বাবা-মা’কে সব খুলে বলেন। কিন্তু যেহেতু তার বাবা-মা’র ন্যূনতম শিক্ষাও নেই, তাই বিষয়টি মেনে নিতে, বুঝতে অনেকটা সময় লেগে যায়।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন

 

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ