বরিশালের দুই পৌরসভায় চলছে ভোট, আঙ্গুলের ছাপ নিয়ে বিড়ম্বনা

news-image

অনলাইন ডেস্ক : বরিশালের দুটি পৌরসভায় শুরু হয়েছে ভোটগ্রহণ। আজ সকাল ৮টা থেকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়। শুরুর দিকে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়ছে। এর মধ্যে নারী ভোটার উপস্থিতি উল্লেখযোগ্য।

তবে প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে ভোট হওয়ায় কিছুটা বিড়ম্বনার শিকার হচ্ছেন ভোটাররা। অনেক ভোটারের আঙ্গুলের ছাপ ম্যাচিং না হওয়ায় তাদেরকে ফিরিয়ে দেয়া হচ্ছে। বলা হচ্ছে দুপুর ২টার পরে আসতে। এতে অসন্তুষ্ট ওই সকল ভোটাররা।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ইভিএম পদ্ধতি নিয়ে ভোটের আগেই ভোটারদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। তারপরেও কিছুটা সমস্যা সৃষ্টি হচ্ছে। ধীরে ধীরে এটা স্বাভাবিক হয়ে যাবে বলে তারা আশা প্রকাশ করছেন।

ভোট শুরুর দিকে কেন্দ্রগুলোর পরিস্থিতি ভালো থাকলেও সকাল ৯টার দিকে উজিরপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কেন্দ্র থেকে বিএনপি’র মেয়র প্রার্থীর পোলিং এজেন্ট বের করে দেয়া হয়েছে। ৭ নম্বর ওয়ার্ড কেন্দ্রে ক্ষমতাসীনদের দেখিয়ে ভোট দিতে বাধ্য করার অভিযোগ পাওয়া গেছে। এছাড়া একই পৌরসভায় ৮ নম্বর কেন্দ্রেও দেখিয়ে ভোট দিতে বাধ্য করার অভিযোগ উঠেছে।

এদিকে ইভিএম পদ্ধতিতে ভোট প্রয়োগ করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন অনেক ভোটার। সুষ্ঠু ও সুন্দর ভোট নিশ্চিত করতে র‌্যাব পুলিশ এবং বিজিবি দায়িত্ব পালন করছে। এছাড়া প্রতিটি কেন্দ্রে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং একটি পৌরসভার জন্য একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

জেলার উজিরপুর পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগ-বিএনপি এবং ইসলামী আন্দোলনের তিনজন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়া ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৪ জন এবং সংরক্ষিত তিনটি ওয়ার্ডের ৯ জন প্রতিদ্বন্দ্বি প্রার্থী রয়েছেন। এ পৌরসভার ভোটার ১১৯২৪ জন এর মধ্যে পুরুষ ৫৯৮৮ জন এবং নারী ভোটার রয়েছেন ৫৯৩৭ ।

অপরদিকে বাকেরগঞ্জ পৌরসভা মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ-বিএনপি এবং ইসলামী আন্দোলনের তিনজন প্রার্থী। এখানে সাধারণ কাউন্সিলর পদে ২৯ জন এবং সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯ জন। বাকেরগঞ্জ পৌরসভা মোট ভোটার ১৫ হাজার ৩০৪ জন এর মধ্যে পুরুষ ৭৬৭০ জন এবং নারী ভোটার রয়েছে ৭৬৩৪ জন।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ