,

ভোটারদের পা ধুয়ে ‘সম্মান জানালেন’ চেয়ারম্যান প্রার্থী!

news-image

নোয়াখালী সংবাদদাতা : নোয়াখালীর কবিরহাটে ভোটারদের পা ধুয়ে ‘সম্মান জানালেন’ উপজেলার গত নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী আলাবক্স তাহের টিটু। শুক্রবার দুপুরে কবিরহাটস্থ তার নিজ বাড়িতে ব্যতিক্রমী পা ধোয়া এ অনুষ্ঠানের আয়োজন করেন।

অনুষ্ঠানের শুরুতে তিনি তার সত্তরোর্ধ্ব মায়ের পা ধুয়ে দিয়ে কর্মসূচির সূচনা করেন। এর পর তিনি কবিরহাট উপজেলার নয় ইউনিয়ন ও কবিরহাট পৌরসভার সাধারণ ভোটারদের প্রতিনিধি হিসেবে একজন করে ভোটারের পা ধুয়ে দেন।

এ সময় তিনি জানান, বিগত উপজেলা পরিষদ নির্বাচনের আগে তিনি ভোটারদের ওয়াদা দিয়েছিলেন নির্বাচনে জয় পরাজয় যা-ই হোক ভোটারদের সম্মান জানাবেন। তার প্রতিশ্রুতি অনুযায়ী তিনি জনগণের স্নেহ-ভালোবাসার প্রতি সম্মান জানিয়ে এ পা ধোয়া কর্মসূচির আয়োজন করেন। তিনি মনে করেন, এ সম্মান’ দেখে আগামী দিনে অন্য প্রার্থীরা ভোটারদের প্রতি সম্মান প্রদর্শন করবেন।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের