,

সাতক্ষীরায় ট্রাক চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

news-image

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত ও একজন আহত হয়েছে।

সদর থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, বুধবার রাত ৯টার দিকে শহরের অদূরে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা এলাকায় বিসিক শিল্প নগরীর সামনে এ ঘটনা ঘটে।

নিহতেরা হলো- সাতক্ষীরার তালা উপজেলার সুজনসাহা গ্রামের নিরঞ্জন মল্লিকের ছেলে তাপস মল্লিক (২০) ও খুলনার পাইকগাছা উপজেলার রাড়ুলি গ্রামের সূর্য দেবনাথের ছেলে মিলন দেবনাথ (১৮)।

আহত সুব্রত সেন (২২) পাইকগাছা উপজেলার বাকা গ্রামের উত্তম সেনের ছেলে। তারা সবাই সোনার দোকানের কারিগর।

পুলিশ জানায়, তাপস, মিলন ও সুব্রত রাতে একটি মোটরসাইকেলে পাটকেলঘাটার দিকে যাচ্ছিল। পথিমধ্যে রাত ৯টার দিকে সদর সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা এলাকার বিসিক শিল্প নগরীর কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় তাপস ও মিলন। গুরুতর আহত হয় মোটরসাইকেল চালক সুব্রত। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু