শ্বশুর হারালেন সাকিব আল হাসান

news-image

স্পোর্টস ডেস্ক : শ্বশুর শারীরিকভাবে সঙ্কটাপন্ন অবস্থায় থাকায় বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের ফাইনাল না খেলেই যুক্তরাষ্ট্রে উড়াল দিয়েছিলেন সাকিব আল হাসান। সেখানকার মাটিতে পা ফেলার আগেই পেলেন দুঃসংবাদ, মারা গেছেন তার সহধর্মিণী উম্মে আহমেদ শিশিরের বাবা মমতাজ আহমেদ।

সাকিব যুক্তরাষ্ট্রে পৌঁছানোর আগেই মারা যান মমতাজ আহমেদ। দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন প্রবাসী এ বাংলাদেশি।

রোববার রাতে মমতাজ আহমেদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সোমবার টিম হোটেল ছাড়েন সাকিব, মঙ্গলবার ওঠেন যুক্তরাষ্ট্রের বিমানে।

একবছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ঘরোয়া টি-টুয়েন্টি আসরটি দিয়ে ক্রিকেটে ফিরেছেন সাকিব। টুর্নামেন্টে নিজেকে কক্ষপথে ফেরাতে পারেননি। ৯ ম্যাচে ব্যাট হাতে করেছেন মাত্র ১১০ রান। বল হাতেও সাকিব ছিলেন নিষ্প্রভ। মাত্র ৬ উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার।

সর্বোচ্চ ২৮ রানের ইনিংসটি খেলেন সোমবার কোয়ালিফায়ারে গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে। যে ম্যাচ জিতে ১৮ ডিসেম্বরের ফাইনাল নিশ্চিত করেছে খুলনা। সেই ফাইনালের আগেই দল ছাড়তে হয় পরিবারের ডাকে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ