,

ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে স্মিথকে নিয়ে শঙ্কা

news-image

স্পোর্টস ডেস্ক: চোটে জর্জরিত অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) অ্যাডিলেডে শুরু পিঙ্ক বল টেস্ট। চোটের জন্য ডেভিড ওয়ার্নার, উইল পুকোভস্কি ও ক্যামেরুন গ্রিন আগেই ছিটকে গেছেন। এবার আশঙ্কা তৈরি হল স্টিভ স্মিথকে নিয়ে।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) অনুশীলন চলাকালীন নিচু হয়ে বল ধরার সময়ে স্মিথের কোমরে টান লাগে। তারপর তিনি মাঠ ছাড়েন। প্রথম টেস্টের আগে স্মিথও যদি চোটের জন্য ছিটকে যান তা হলে বড় ধাক্কা খাবে অস্ট্রেলিয়া।

ক্রিকেট অস্ট্রেলিয়া অবশ্য স্মিথের চোটকে বড় করে দেখাতে নারাজ। বুধবার (১৬ ডিসেম্বর) স্মিথ আবার অনুশীলনে ফিরবেন বলে জানানো হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফ থেকে। চোটের কবলে থাকা ডেভিড ওয়ার্নার ও পুকোভস্কি দ্বিতীয় টেস্টে ফিরবেন বলে আশা অজি শিবিরের।
জো বার্নস ও মার্কাস হ্যারিসকে দেখা যেতে পারে প্রথম টেস্টে। প্রস্তুতি ম্যাচে কিন্তু ব্যর্থ হয়েছেন এই দুই ক্রিকেটার। তাই স্মিথ যদি প্রথম টেস্টে খেলতে না পারেন, অজি ব্যাটিং অনেকটাই দুর্বল হয়ে পড়বে।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের