,

২০ বছরে বিশ্বের সবচেয়ে বেশি প্রাণ কেড়ে নিয়েছে যে ১০ রোগ!

news-image

অনলাইন ডেস্ক : ২০০০ থেকে ২০১৯ সাল পর্যন্ত বিশ্বের সবচেয়ে বেশি প্রাণ কেড়েছে ১০টি রোগ। এই রোগগুলো বিশ্বব্যাপী ভয়ঙ্কর রূপ নিয়েছে, যা দিনদিন বেড়েই চলেছে। ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত করা এই গবেষণায় করোনাভাইরাস স্থান পাইনি। কারণ সেসময় পর্যন্ত করোনা মহামারী রূপ নেয়নি।

গত ২০ বছরের গবেষণা করে শীর্ষ ১০ রোগের তালিকা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সেখানে দেখা গেছে, বিশ্বব্যাপী সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয় হৃদরোগে। এছাড়া দ্বিতীয় অবস্থানে রয়েছে স্ট্রোক। ২০০০ থেকে ২০১৯, গত দু’দশকে সারা পৃথিবীতে ছবিটা একই রকম রয়ে গিয়েছে।

মৃত্যুর প্রধান কয়েকটি কারণে বেশ কিছু পরিবর্তন হয়েছে গত ২০ বছরে। যেমন যক্ষ্মার মতো সংক্রামক রোগে মৃত্যুর হার অনেকটাই কমেছে। আফ্রিকা মহাদেশে মৃত্যুর অন্যতম প্রধান কারণ প্রবল পেটের অসুখ বা ডায়রিয়া। সেই মৃত্যুর হার উল্লেখজনকভাবে কমে গিয়েছে। আফ্রিকার বিভিন্ন দেশে পানীয় জলের সরবরাহ ও শৌচ ব্যবস্থায় উন্নতিই এর প্রধান কারণ বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
গত ২০ বছরে মৃত্যুর হার অনেক বেড়ে গিয়েছে কিডনির অসুখ ও ডায়াবেটিসে। ডায়াবেটিসকে ‘লাইফস্টাইলজনিত’ রোগ আখ্যা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। জীবনযাপনের ধরন ও অত্যাধিক ‘জাঙ্ক ফুড’ খাওয়ার ফলেই ডায়াবেটিসের প্রকোপ এত বেড়ে গিয়েছে বলে গবেষণায় জানানো হয়েছে।

২০১৯-এর ডিসেম্বর পর্যন্ত করা এই সমীক্ষায় করোনার কোনও প্রসঙ্গ না থাকলেও রিপোর্টে বলা হয়েছে— সারা পৃথিবীর পরিসংখ্যান নিলে গত কয়েক মাসে মৃত্যুর অন্যতম প্রধান কারণ করোনা-সংক্রমণ। অনেক বড় মাপের অসুখকে পিছনে ফেলে করোনা চলতি বছরে মৃত্যুর কারণের তালিকায় ৬ নম্বরে! সূত্র: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

 

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি