রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বর্ণবাদের অভিযোগে নেইমারদের ম্যাচ ১৪ মিনিট পর বন্ধ

news-image

স্পোর্টস ডেস্ক : খেলা চলাকালীন চতুর্থ রেফারির বিরুদ্ধে ওঠা বর্ণবাদের অভিযোগের কারণে পিএসজি এবং ইস্তানবুল বাসাকসেহিরের মঙ্গলবারের ম্যাচটি হয়নি। দুই দলের সম্মতিতে বুধবার আবার বল মাঠে গড়াবে।

ইস্তানবুলের অভিযোগ, চতুর্থ কর্মকর্তা সেবাস্তিয়ান কোল্টেস্কু তাদের সহকারী কোচ পিয়ের ওয়েবোর উদ্দেশ্যে বর্ণবাদী ভাষা ব্যবহার করেছেন।

ক্যামেরুনের সাবেক খেলোয়াড় ওয়েবোকে ওই সময় সাইডলাইনে তর্কাতর্কি করতে দেখা যায়। রেফারি তাকে লালকার্ড দেখান।

প্রতিবাদে ইস্তানবুলের সব খেলোয়াড় মাঠ থেকে বেরিয়ে যান। তাদের সমর্থন করে পিএসজিও মাঠ ছাড়ে।

১৪তম মিনিটের এই ঘটনার সময় দুই দলই গোলহীন ছিল। বুধবার এখান থেকে আবার খেলা হবে।

দিনের অন্য ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড হেরে যাওয়ায় আগেই শেষ ষোলোয় চলে গেছে পিএসজি।

উয়েফা বিবৃতিতে বলেছে, ‘আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি। দুই দল সম্মতি দেয়ায় বুধবার আবার খেলা হবে।’

ইস্তানবুলের খেলোয়াড়দের সাইডলাইনে বলতে শোনা যায়, ‘কেন তুমি কালো লোক বললে? এটা কি তোমাকে বলতেই হবে?’

টিভি ফুটেজে দেখা গেছে পিএসজির এক খেলোয়াড় বলছেন, ‘সে সিরিয়াস? আমরা যাই। আমরা যাই। হয়েছে, আমরা যাই।’

পরে পিএসজি ফরোয়ার্ড এমবাপে টুইটে বলেন, ‘বর্ণবাদকে না বলুন। ওয়েবো আমরা সঙ্গে আছি।’

তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানও এই ঘটনার সমালোচনা করে বিবৃতি দিয়েছেন। বলেছেন, উয়েফার বিচার করা উচিত।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী