রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অলির বই বাজেয়াপ্তের নির্দেশ হাইকোর্টের

news-image

নিজস্ব প্রতিবেদক : ‘রাষ্ট্রবিপ্লব সামরিক বাহিনীর সদস্যবৃন্দ এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ’ নামে লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রমের লেখা বইটি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেন। বইটিতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি লেখার মাধ্যমে ইতিহাস বিকৃতি করা হয়েছে।

এর আগে ইতিহাস বিকৃতির অভিযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী ইমতিয়াজ উদ্দিন আহমেদ আসিফ এ সংক্রান্ত একটি রিট করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক।

পরে তিনি সাংবাদিকদের বলেন, কর্নেল অলি তার বইয়ে জিয়াউর রহমানকে প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি উল্লেখ করেছেন। পাশাপাশি বইয়ের বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধু সম্পর্কেও অনেক নেতিবাচক মন্তব্য রয়েছে।

গত ৭ সেপ্টেম্বর জিয়াউর রহমানকে স্বাধীন বাংলাদেশের ‘অস্থায়ী রাষ্ট্রপতি’ হিসেবে উল্লেখ করে ইতিহাস বিকৃত করেছেন অভিযোগ এনে অলি আহমেদকে একটি আইনি নোটিশ পাঠান ইমতিয়াজ উদ্দিন আহমেদ আসিফ। নোটিশের যথাযথ জবাব না পেয়ে পরে তিনি হাইকোর্টে রিট করেন।

রিটে বলা হয়, অলি আহমেদ গত ১৭ আগস্ট একটি সাক্ষাৎকারে দাবি করেন, জিয়াউর রহমান ‘প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি’। অথচ সংবিধানে বঙ্গবন্ধুকে প্রথম রাষ্ট্রপতি বলা হয়েছে এবং সৈয়দ নজরুল ইসলাম উপ রাষ্ট্রপতি। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত এটা নিয়ে কোনো প্রশ্ন কেউ উত্থাপন করেননি। তাই তার বক্তব্য ইতিহাস বিকৃতি করেছে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী