বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যে ইলিশ মাছে কাঁটা থাকবে না একটিও! জেনে নিন অসাধারণ এক রেসিপি

11138541_1092083047475124_6356676907407047770_nলাইফস্টাইল ডেস্ক : পহেলা বৈশাখের খাবারদাবার নিয়ে একটু বাড়াবাড়ি আমাদের সকলের মাঝেই থাকে। সকলেই চাই নববর্ষের আয়োজনে যেন কোন রকম ত্রুটি না থাকে, মেহমান যেন খেয়ে মুগ্ধ হন। সকলকে মুগ্ধ করার মত কিছু রাঁধতে চান এই বৈশাখে? তাহলে রেঁধে ফেলুন অসাধারণ স্বাদের স্মোকড ইলিশ। না, কাঁটা বাছার কোন ঝামেলা নেই। রান্নাই করা হবে এমনভাবে যে একটি কাঁটাও থাকবে না গোটা ইলিশ মাছে! কীভাবে এটা সম্ভব? চলুন, জেনে নিই আতিয়া আমজাদের দারুণ একটি রেসিপি।

উপকরণ-
ইলিশ মাছ ১ টি
পিঁয়াজ কুচি হাফ কাপ
মরিচ কুচি হাফ কাপ
লবণ ১ চা চামচ
সয়া সস ১ চা চামচ
সয়াবিন তেল ৩ টে চামচ
পানি
লেবুর রস ১/৪ কাপ

প্রনালী-
-ইলিশ মাছের আঁশ পরিষ্কার করে কানকোর ও পেটের ময়লা পরিষ্কার করে নিন। ভালো মত ধুয়ে নিয়ে একটা লেবুর রস মেখে আধা ঘন্টা মেরিনেট করুন।
-এবার মাছের পেটে পিঁয়াজ- মরিচের কুচি একটু ঠেসে ভরে দিতে হবে।
-এবার গোটা মাছটি এতে যায় এমন একটি ছড়ানো কড়াইতে মাছটি রেখে এমনভাবে পানি দিন যেন মাছটি ডুবে যায়।
লবণ দিন এবং মৃদু আঁচে রান্না হতে দিন ৫ থেকে ৭ ঘন্টা। পানি কমে গেলে পাশ থেকে অল্প অল্প করে পানি দিন। এই স্টেজটি সবচাইতে গুরুত্বপূর্ণ। কারণ এই কারণেই মাছের কাঁটা সম্পূর্ণ গলে যাবে।
-নির্ধারিত সময় পর সাবধানে মাছটি তুলে নিন,যেন ভেঙে না যায়। এবার ফ্রাইপ্যানে তেল গরম করে সয়াসস দিন এবং সাবধানে মাছটি ভেজে তুলুন একটু পোড়া পোড়া করে। আপনি চাইলে কয়লার ফ্লেভারও দিতে পারেন। কয়লা চুলায় গরম করে তারে একটু তেল ঢেলে দিয়ে ধোঁয়া তৈরি কবে। এই ধোঁয়া মাছের গায়ে লাগলেই গন্ধটি হবে অসাধারণ! অসাধারণ এই মাছটিতে কাঁটা নেই বলে চিবিয়ে খেতে পারবেন একদম আয়েশ করে।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা