,

কনস্টেবল আমিরের রাজকীয় বিদায়!

news-image

অনলাইন ডেস্ক : লক্ষ্মীপুরের রায়পুরে অবসরোত্তর ছুটিতে (এলপিআর) যাওয়া এক পুলিশ সদস্যকে জাঁকজমকভাবে বিদায় জানিয়েছেন তারই সহকর্মীরা। এই প্রথম লক্ষ্মীপুরের রায়পুর থানা পুলিশ কোনো সদস্যকে রাজকীয়ভাবে বিদায় জানাল।

বুধবার দুপুরের দিকে ৫৫ বছর বয়সী পুলিশ কনস্টেবল আমির হোসেনকে ফুলসজ্জিত গাড়িতে করে বাড়িতে পৌঁছে দেয়া হয়। এমন রাজকীয় কায়দায় আনুষ্ঠানিক বিদায় জানান রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিলসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সদস্যরা।

গত সোমবার ৩৩ বছর চাকরি জীবন শেষ করেন পুলিশ সদস্য আমির হোসেন। লক্ষ্মীপুর জেলার সদর থানার দত্তপাড়া ইউপির বড়ালিয়া গ্রামের বাসিন্দা আমির হোসেন। তার মা, বাবা, স্ত্রী ও একমাত্র ছেলে রয়েছে। ছেলে স্নাতকোত্তর পাস করে ভালো চাকরির জন্য অপেক্ষা করছেন।

বিদায় বেলায় এমন আনুষ্ঠানিকতা ও সম্মান পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অবসরে যাওয়া পুলিশ কনস্টেবল আমির হোসেন।

বিদায়ী অশ্রুসিক্ত আমির হোসেন বলেন, ‘চাকরি জীবনে আমি কখনো দায়িত্বে অবহেলা করিনি। সহকর্মীদের সঙ্গে ভালো সময় কেটেছে। কয়েক বছর দেখে আসছি বড় বড় পুলিশ কর্মকর্তাদের ঢাকঢোল পিটিয়ে বিদায় দেয়া হয়; কিন্তু একজন সাধারণ পুলিশ সদস্যকে এভাবে বিদায় জানাবে কল্পনাও করিনি।’

‘আমি ধন্য, আমি কৃতজ্ঞ। বিদায়ের সময় টুপি, পাঞ্জাবি-পাজামাসহ নানা উপহার, সংবর্ধনা ও ওসি সাহেবের শ্রদ্ধা ও ভালোবাসা পেয়ে আমি খুবই আনন্দিত। আগামীতে অন্য পুলিশ সদস্যদের জন্য এটি দৃষ্টান্ত হয়ে থাকবে।’

এ প্রসঙ্গে ওসি আব্দুল জলিল বলেন, ‘সদ্য অবসরে যাওয়া পুলিশ কনস্টেবল আমির হোসেন একজন সৎ, দ্বায়িত্ববান, কর্তব্যপরায়ন এবং ধার্মিক পুলিশ সদস্য ছিলেন। আজ কর্মস্থল থেকে শেষবারের মতো একজন পুলিশ সদস্যকে বিদায়ের সম্মাননা দিতে পেরে নিজেকে সৌভাগ্যমান মনে করছি।’ সূত্র : বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া