ডাক বিভাগের মহাপরিচালকের দেশত্যাগে নিষেধাজ্ঞা

news-image

নিজস্ব প্রতিবেদক : বাধ্যতামূলক ছুটিতে যাওয়া ডাক বিভাগের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্রকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার এ ব্যাপারে আদেশ জারি করা হয়েছে।

এর আগে বিভিন্ন অভিযোগে সুধাংশু শেখর ভদ্রকে গেল ১১ নভেম্বর থেকে বাধ্যতামূলক ছুটিতে পাঠায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়।

তারও আগে ‘শত কোটি টাকা আত্মসাতের’ অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে সুধাংশু শেখর ভদ্রকে জিজ্ঞাসাবাদ করে দুদক।

এছাড়া করোনা পজিটিভ হওয়ার পরও গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেও সমালোচনার মুখে পড়েন সুধাংশু শেখর ভদ্র। গত ১৪ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে বিশেষ স্মারক ডাকটিকিট, ডেটা কার্ড উন্মোচনের উদ্বোধনী কাজে গণভবনে যান তিনি। ওই দিনও তিনি করোনা পজিটিভ ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী