১০ লাখ টিকা আনতে চায় বেক্সিমকো

news-image

নিজস্ব প্রতিবেদক : বেসরকারি খাতের কর্মীদের মধ্যে বিতরণের জন্য ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে করোনাভাইরাসের ১০ লাখ ডোজ টিকা আনার কথা ভাবছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকা তৈরি করছে সেরাম। আর বাংলাদেশে সেরামের ‘এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর’ হচ্ছে বেক্সিমকো। সরকার এই টিকার তিন কোটি ডোজ কিনতে সেরাম ও বেক্সিমকোর সঙ্গে ইতিমধ্যে চুক্তি করেছে।

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের চিফ অপারেটিং অফিসার রাব্বুর রেজা জানান, এই তিন কোটির বাইরেও বেসরকারি পর্যায়ে বিক্রির জন্য আরও ১০ লাখ ডোজ আনার বিষয়ে কথাবার্তা হচ্ছে।

তিনি গণমাধ্যমকে বলেন, ‘এসব আমরা আনার চিন্তা করছি বিজনেস সেক্টরে যারা ফ্রন্ট লাইনার… বিশেষ করে ফার্মাসিউটিক্যালসকে আমরা প্রায়োরিটি দেব। এ ছাড়া ব্যাংক, অন্যান্য করপোরেট হাউজে যারা কাজ করছেন তাদের দেওয়া হবে। বেসরকারি এসব কর্মকর্তা-কর্মচারীরা প্রতিদিন কর্মস্থলে যাচ্ছেন। তারা করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি নিয়ে কাজ করছেন, তাদের জন্য।’

রাব্বুর রেজা বলেন, ‘ভারতে এই টিকার তৃতীয় ধাপের ট্রায়াল হচ্ছে বলে সেরাম ইনস্টিটিউট জানিয়েছে। ভারতে টিকা জানুয়ারি নাগাদ অনুমোদন পেতে পারে। তারপর বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেলে বেক্সিমকো ঔষধ প্রশাসন অধিদপ্তরের কাছে টিকা আমদানির আবেদন করবে।’

তিনি আরও বলেন, ‘এখনো তো কোনো ভ্যাকসিন বাজারে আসেনি। ভ্যাকসিন বাজারে ছাড়ার অনুমোদন পেলে আমরা বিষয়টি নিয়ে আরও কাজ করব। পুরোটাই নির্ভর করছে সরকারি অনুমোদন পাওয়ার পর।’

প্রতি ডোজ টিকার জন্য ভারতের সেরাম ইনস্টিটিউটকে বেক্সিমকো ফার্মা দেবে আট ডলার। এর সঙ্গে আমদানি ব্যয় ও অন্যান্য খরচ মিলে প্রতি ডোজ টিকার দাম ১ হাজার ১০০ টাকা থেকে ১ হাজার ২০০ টাকা হতে পারে বলে জানিয়েছেন রাব্বুর রেজা।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ