বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বৈশাখের আয়োজনে ঘরোয়া মিষ্টিমুখে তৈরি করুন বিখ্যাত ‘কাঁচা গোল্লা

kacha golla1 (1)

লাইফস্টাইল ডেস্ক : দুদিনের মধ্যেই বাংলা সনের শুরু। আমাদের বাঙালিদের কাছে এই দিনটি বেশ উৎসবের একটি দিন। সকাল থেকেই উৎসবের আয়োজনে লেগে যান সকলেই। আর এই দিনে একটু মিষ্টিমুখ হবে না, তা কি হয়? কাঁচা গোল্লা খুবই জনপ্রিয় একটি মিষ্টি। সকলেই এই মিষ্টিটি বেশ পছন্দ করেই খান। কেমন হয় যদি ঘরেই তৈরি করে নিতে পারেন জনপ্রিয় এই মিষ্টিটি? আজকে রইল এই সুস্বাদু মিষ্টির সহজ রেসিপিটি।

উপকরণঃ

– ১ কাপ নরম ছানা
– ১/৩ কাপ চিনি
– ১/৩ কাপ মাওয়া গুঁড়ো
– ১ চিমটি এলাচি গুঁড়ো

ছানা তৈরি 
– ২ লিটার দুধ
– ২ টেবিল চামচ লেবুর রস

পদ্ধতিঃ
ছানা তৈরি

– একটি বড় পাত্রে দুধ নিয়ে চুলায় দিয়ে জ্বাল দিতে থাকুন। দুধ ফুটে উঠার পর আরও খানিকক্ষন জ্বাল দিয়ে নিন। এরপর চুলা থেকে নামিয়ে রাখুন।
– এবার জ্বাল দেয়া দুধে লেবুর রস দিয়ে একটু নেড়ে দিন। এতে দুধ ছানা হয়ে যাবে। এইসময় একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। দুধ পুরোটা ছানা না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
– দুধ ছানা হয়ে গেলে প্রথমে ছেকে ছানা আলাদা করে নিন। এরপর একটি পাতলা সুতি কাপড়ে ছানা রেখে পানি চিপে নিন। পুরো পানি ঝরে যাওয়ার জন্য কাপড়ে বেধে ছানা ঝুলিয়ে রাখুন।
– এরপর কাপড় থেকে ছানা বের করে হাতে চেপে যদি পানি থাকে তাহলে তা বের করে দিন। তারপর ছানা হাতে মথে নিন ৩-৪ মিনিট।
কাঁচা গোল্লা তৈরি

– একটি প্যানে নরম ছানা ও চিনি একসাথে নিয়ে মাঝারি আচে জ্বাল দিতে থাকুন। ২/৩ মিনিট পর চিনি গলে যাবার সাথে সাথে নামিয়ে নিন
– এবার কিছুটা মাওয়া রেখে বাকি মাওয়া ও এলাচ গুঁড়ো দিয়ে মেখে নিন এবং গোল গোল করে বলের মতো করে বাকি মাওয়া দিয়ে গড়িয়ে নিন।
– প্রয়োজনে ফ্রিজে রেখে সেট করে নিন অথবা এভাবেই পরিবেশন করুন এবং মজা নিন সুস্বাদু কাঁচা গোল্লার।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা