,

করোনার রোগীতে সয়লাব দিল্লির হাসপাতাল

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাস সংক্রমণের এপিসেন্টার হয়ে উঠতে পারে দিল্লি- এমন আতঙ্ক সেখানকার চিকিৎসকদের মধ্যে। করোনা রোগীতে ভরে যাচ্ছে ভারতের রাজধানীর হাসপাতাল গুলো। নতুন করে মারাত্মক আকারে করোনা আক্রান্তের শিকারে পরিণত হচ্ছে মানুষ।

দিল্লির সবচেয়ে বড় কোভিড-১৯ হাসপাতালের চিকিৎসক ফারাহ হোসেন একজন ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট। এক মাস আগে যখন করোনা সংক্রমণ কমে আসে, তখন তিনি স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন। এ নিয়ে তিনি টুইটও করেছিলেন। কিন্তু এক মাস পরে তার মুখে হতাশার সুর। তিনি বলেন, এখন শীতে সংক্রমণ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। চিকিৎসকরা আতঙ্কে এই ভেবে যে, দিল্লি হতে পারে শীতে করোনাভাইরাস সংক্রমণের এপিসেন্টার।

নভেম্বরের শুরু থেকে এ পর্যন্ত ভারতের রাজধানীতে কমপক্ষে এক লাখ ২৮ হাজার মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। ১২ নভেম্বর আক্রান্ত হয়েছেন ৮৫৯৩ জন। করোনা সংক্রমণ শুরুর পর এটাই একদিনে সেখানে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। দিল্লিতে আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়ে গেছে। গত বুধবার সেখানে করোনায় মারা গেছেন ১৩১ জন। একদিনে সেখানে এটাই মৃতের সর্বোচ্চ রেকর্ড।

দিল্লির বেসরকারি মনিপাল হাসপাতালের কনসালট্যান্ট ডা. হারজিত সিং ভাট্টি বলেছেন, লোকজন বেড পাওয়ার জন্য যেন যুদ্ধ করছে। এমনকি আমার বন্ধু বা পরিবারের সদস্যদের জন্য আমি একটি বেড জোগাতে পারিনি। এটা খুব বেদনার। তার হাসপাতালে করোনা রোগীদের জন্য আছে ৭৫টি বেড।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা