পরিবর্তন পয়েন্ট সিস্টেমে, চ্যাম্পিয়নশিপে দুইয়ে নামল ভারত

news-image

স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাসের কারণে বেশ কয়েকটি সিরিজ আটকে যাওয়ায় টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট হিসাবের পদ্ধতিতে পরিবর্তন আনার বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। নতুন পদ্ধতিতে ভারত এক থেকে দুইয়ে নেমে গেছে।

এখন থেকে দুই ফাইনালিস্ট বাছাইয়ের জন্য পয়েন্ট নয়, সম্ভাব্য পয়েন্টের শতকরা হার হিসাব করা হবে।

অনিল কুম্বলের নেতৃত্বাধীন ক্রিকেট কমিটির সুপারিশের পর আইসিসির প্রধান নির্বাহী কমিটির সভায় অনুমোদন দেওয়া হয়েছে এই নিয়ম।

প্রাথমিক নিয়মে, টেস্ট চ্যাম্পিয়নশিপে সব দলের ছয়টি করে সিরিজ হওয়ার কথা। এরপর পয়েন্টের ভিত্তিতে নির্ধারণ করার কথা দুই ফাইনালিস্ট দল। কিন্তু কভিড-১৯ এর প্রাদুর্ভাবে বাতিল হওয়া, স্থগিত হওয়া সিরিজগুলোর ভবিষ্যৎ অনিশ্চিতই বলা যায়। একই সঙ্গে ২০২১ সালের জুনেই ফাইনাল আয়োজন করতে চাচ্ছে আইসিসি। ফলে এই সময়ের মধ্যে সব দলের সিরিজগুলো শেষ করা সম্ভব নয়। তাই এই নিয়মের দিকে ঝুঁকেছে আইসিসি।

বর্তমানে পয়েন্টের হারে শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। তিনটি সিরিজ খেলা দলটির পয়েন্টের হার ৮২.২২ শতাংশ। চার সিরিজ খেলে ৭৫.০০ শতাংশ হার নিয়ে ভারত আছে দ্বিতীয় স্থানে। কিন্তু কোহলিদের মোট পয়েন্ট বেশি, ৩৬০। অস্ট্রেলিয়ার সেখানে ২৯৬।

তিনে ইংল্যান্ড, তারাও খেলেছে চারটি সিরিজ। তাদের পয়েন্টের হার ৬০.৮৩ শতাংশ। এই তালিকায় বাংলাদেশ রয়েছে সবার শেষে। তিন ম্যাচ খেলা দলটি এখনো কোনো পয়েন্ট পায়নি।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন