বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাদ্রাসা ছাত্রী ধর্ষণ : সুপারের আমৃত্যু কারাদণ্ড

news-image

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ মামলায় ৩ কার্য দিবসের মধ্যে চার্জগঠন ও সাক্ষ্য শুনানি শেষে দেয়া রায়ে মাদ্রাসা সুপার আব্দুল কাদেরের (৪২) আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়েছে। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুর দেড়টায় কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সি মো. মশিয়ার রহমান আসামির উপস্থিতিতে জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত হলেন- মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের স্বরূপদহ চকপাড়া গ্রামের বাসিন্দা মৃত সিরাজুল ইসলামের ছেলে এবং স্থানীয় সিরাজুল উলুম মরিয়ম নেছা মহিলা আবাসিক মাদ্রাসার সুপার আব্দুল কাদের (৪২)।

আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ৪ অক্টোবর মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের একটি আবাসিক মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্রীকে মাদ্রাসা সুপার আব্দুল কাদের দু’দফায় ধর্ষণ করেন।

ঘটনার পরদিন ৫ অক্টোবর ওই ছাত্রীর বাবা বাদী হয়ে মিরপুর থানায় ঐ মাদ্রাসা সুপারের বিরুদ্ধে ধর্ষণ অভিযোগে মামলা করেন।

মামলাটি মাত্র ৮ কার্যদিবসে তদন্ত শেষ করে দ.বি. নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আইন-২০০০ ৯এর(১) ধারায় ঘটনার প্রাথমিক সত্যতা নিশ্চিতসহ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগমাত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা মিরপুর থানার উপ-পুলিশ পরিদর্শক আতিকুর রহমান।

কুষ্টিয়া জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আব্দুল হালিম দেশের বিচারাঙ্গনের ইতিহাসে এই স্বল্প সময়ের রায় ঘোষণা বিষয়ে সন্তোষ প্রকাশ করে জানান, গত ৫ নভেম্বর রবিবার মিরপুর থানার আলোচিত মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলাটির চার্জ গঠন করে ওই দিনই অধিকাংশ সাক্ষীর সাক্ষ্য শুনানি, আসামির ১৬৪ ধারায় দেয়া স্বীকারোক্তি, ভুক্তভোগীর ২২ ধারায় দেয়া জবানবন্দি, ডাক্তারি সনদ, জব্দকৃত আলামত, বিশ্লেষণ ও পর্যালোচনা শেষ করেন আদালত।

গত তিন দিনের মধ্যে সাক্ষ্য শুনানি শেষে আসামি মাদ্রাসা সুপার আব্দুল কাদেরের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন (আমৃত্যু) কারাদণ্ডসহ এক লাখ টাকা জরিমানার আদেশ দেন আদালত।

এ জাতীয় আরও খবর

শান্তর সেঞ্চুরির পর মুস্তাফিজের ফাইফার, সিরিজ বাংলাদেশের

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের কেন্দ্রীয় বৈঠক অনুষ্ঠিত

বিদ্যুৎ ও জ্বালানি সংকটে ঝুঁকিতে মোবাইল নেটওয়ার্ক ব্যবস্থা

কুয়েতে প্রবেশ ও লিভ পারমিট নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন নির্দেশনা

স্বর্ণের দামে স্বস্তি, ভরিতে কমলো ৩ হাজার টাকার বেশি

তাপমাত্রা বাড়ার সঙ্গে তীব্র হচ্ছে লোডশেডিং, চাপে গ্রামীণ এলাকা

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৩ কর্মকর্তা

দেশে চালু হচ্ছে অনলাইন পেমেন্ট গেটওয়ে ‘পেপ্যাল’

হাম আক্রান্ত রোগীর ভিড় বাড়ছে হাসপাতালে

যুদ্ধবিরতি বাড়াল যুক্তরাষ্ট্র, কূটনীতিতে জোর

বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ

যেখানে ছিল হাসি-আনন্দ, সেই উঠানেই এখন চারটি কবর