রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় আন্ত:নগর ট্রেনে ঢিল ছোড়ার অপরাধে দুই যুবক আটক, থানায় মামলা 

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আন্তঃনগর মহানগর গোধূলি ট্রেনে ঢিল ছোড়ার অপরাধে দুই যুবককে আটক করেছে আখাউড়া রেলওয়ে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দিয়ে সোমবার সকালে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে জানিয়েছে রেলওয়ে পুলিশ। এর আগে রোববার সন্ধ্যায় আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে তাদের আটক করে রেলওয়ে থানা পুলিশ।
আসামিরা হলেন, জেলার নবীনগর উপজেলার বড়াইল গ্রামের বকুল মিয়ার ছেলে জাবেদ মিয়া (২১) ও আখাউড়া উপজেলা মনিয়ন্দ ইউনিয়নের সুমন মিয়ার ছেলে আলাউদ্দিন (২৩)। রেলওয়ে পুলিশ জানায়, রোববার সন্ধ্যা ৭টার দিকে আন্তঃনগর গোধূলি ট্রেন আখাউড়া স্টেশন যাত্রা বিরতি শেষে ঢাকার উদ্দেশে ছেড়ে উত্তর আউটার সিগন্যাল এলাকা ক্রসিংয়ের সময় ওই দুই যুবক মহানগর গোধূলি ট্রেনকে লক্ষ্য করে ঢিল(পাথর) ছোড়ে। এ সময় স্টেশনে দায়িত্বরত রেলওয়ে পুলিশ পাথরসহ হাতেনাতে তাদের আটক করে।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম বলেন, আটক দুই যুবকের বিরুদ্ধে চলন্ত ট্রেনে ঢিল ছোড়ার অপরাধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী