,

সুন্দরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মৃত্যু

news-image

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জের ধোপাডাঙ্গায় বাঁশের খুঁটি ভেঙে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে একই পরিবারের তিন জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ধোপাডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামের সৈয়দ আলীর স্ত্রী রেখা বেগম (৬০), তার বড় ছেলে আজাউল হক (৩৫) ও নাতি সুজন মিয়া (১৩)। সুজন রেখা বেগমের ছোট ছেলে আবদুর রাজ্জাকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেল পাঁচটার দিকে রেখা বেগম বাড়ির পাশের জমিতে শাক তুলতে যান। এ সময় জমিতে ছিঁড়ে পড়ে থাকা পিডিবির তারে স্পর্শ লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে রেখা বেগমের কিশোর নাতি সুজন ঘটনাস্থলে যায়। সে দাদিকে উদ্ধার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে সুজনকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে সে–ও মারা যায়। এদিকে খবর পেয়ে রেখা বেগমের বড় ছেলে আজাউল হকও মাকে উদ্ধার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় আজাউলও ঘটনাস্থলেই মারা যান।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্যাহিল জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তিনটি লাশই দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে তাঁদের বাড়িতে রয়েছে। এ নিয়ে থানায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য