,

ইউনানী কারখানায় গুদাম ভর্তি যৌন উত্তেজক ওষুধ!

news-image

বগুড়া প্রতিনিধি : বগুড়া শহরের একটি ইউনানী ওষুধ কারখানার গুদামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ যৌন উত্তেজক ওষুধ উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় কারখানা মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ শুক্রবার বেলা ১২টার দিকে শহরের জয়পুরপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

জানা গেছে, গোপান সংবাদের ভিত্তিতে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা রিয়াজ ফেয়ার ল্যাবরেটরি ইউনানী নামের একটি কারখানায় অভিযান চালান। এ সময় অনুমোদনহীন ১৭ রকমের ওষুধের সন্ধান পান ম্যাজিস্ট্রেট। যেখানে কারখানাটিতে সাতটি ইউনানী ওষুধ তৈরির অনুমোদন ছিল।

অবৈধ ওষুধগুলোর সবই যৌন উত্তেজক ট্যাবলেট ও সিরাপ। এ ওষুধগুলো গুদামজাতের অপরাধে কারখানা মালিক বেলাল হোসেনেকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ওষুধগুলো বুলড্রোজার দিয়ে ধ্বংস করা হয়।

বগুড়া পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর শাহ আলী জানান, কারখানাটিতে প্রায় সাড়ে ৩ লাখ টাকার অবৈধ ও অনুমোদনহীন ওষুধ ছিল। এগুলোর সবই যৌন উত্তেজক ট্যাবলেট ও সিরাপ। সেগুলো উদ্ধার করে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে নিয়ে বুলড্রোজার দিয়ে গুড়িয়ে ফেলা হয়।

এ জাতীয় আরও খবর

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা