,

নিয়মিত টয়লেটের পানি দিয়ে ফুচকার টক, ধরা খেল বিক্রেতা

news-image

অনলাইন ডেস্ক : ফুচকার নাম শুনলে জিভে জল চলে আসে। সম্প্রতি ফুসকায় ব্যবহৃত টক বানানোর পানির উৎস নিয়ে ভারতের মহারাষ্ট্রের কোলাপুরের হইচই শুরু হয়ে গেছে। ফুচকা বিক্রেতাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

জানা গেছে, কোলাপুরের রণকলা ঝিলের সামনে বসতেন এক ফুচকা বিক্রেতা। স্বাদে-গন্ধে তার ফুচকা ছিল অতুলনীয়। তাই বিকেল বা সন্ধ্যের দিকে তার ফুচকার স্টলের সামনে মানুষের ঢল নামত। দূরদূরান্ত থেকেও সেই বিক্রেতার কাছে ফুচকা খেতে আসতেন অনেকে। তিনি যেখানে বসতেন তার আশেপাশের এলাকা ছিল সিসিটিভির আওতায়। একদিন কর্তৃপক্ষ সেই সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখতে গিয়ে চমকে ওঠে। দেখা যায় সেই ফুচকা বিক্রেতা টক বানাচ্ছেন টয়লেটের পানি দিয়ে। এরপর গোপনে কয়েকদিন ধরে সেই বিক্রেতার ওপর নজর রাখা হয়। দেখা যায়, প্রায় প্রতিদিনই তিনি এই কাজে টয়লেটের পানি ব্যবহার করছে।

পরে এই খবর ছড়িয়ে পড়তেই উন্মত্ত জনতা সেই ফুচকা বিক্রেতার স্টলে ভাঙচুর চালিয়েছে। ফুচকাসহ স্টলের সব মালামাল ছুঁড়ে ফেলে দিয়েছে তারা। একইসঙ্গে ফুচকা বিক্রেতাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, সেই ফুচকা বিক্রেতা নিজের কৃতকর্মের কথা স্বীকার করেছেন। তবে টয়লেটের পানি ব্যবহারের সেই সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। খাবারে টয়লেটের পানি ব্যবহারের কারণে মারাত্মক রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। অথচ দিনের পর দিন এমন কাজ অবলীলায় করেছেন সেই ফুচকা বিক্রেতা। এ ঘটনায় তাকে আইনের আওয়ায় আনা হবে।

সূত্র : কালের কন্ঠ

এ জাতীয় আরও খবর

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি