আইপিএলের ফাইনালে মুম্বাই

news-image

স্পোর্টস ডেস্ক : চলমান আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে দিল্লি ক্যাপিটালসকে ৫৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে আসরটির ফাইনাল নিশ্চিত করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। তবে হেরেও এখনও বিদায় নেয়নি দিল্লি। এলিমিনিটর থেকে উঠে আসা দলের সঙ্গে দ্বিতীয় কোয়ালিফারারে খেলবে তারা।

প্রথমে ব্যাট করা মুম্বাই নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ২০০ রানের বড় স্কোর গড়ে। জবাবে ৮ উইকেট হারিয়ে ১৪৩ রানের বেশি করতে পারেনি দিল্লি।

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ২০১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে মুম্বাই বোলারদের তোপে পড়ে দিল্লির ব্যাটসম্যানরা। শুরু থেকেই আসা-যাওয়ার মিছিলে ব্যস্ত থাকে তারা। মার্কাস স্টোইনিস (৪৬ বলে ৬৫) ও অক্ষর প্যাটেল (৩৩ বলে ৪২) চেষ্টা করলেও তা জয়ের্ জন্য যথেষ্ঠ হয়নি।
মুম্বাই বোলারদের মধ্যে জসপ্রিত বুমরাহ ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে সর্বোচ্চ ৪টি উইকেট তুলে নেন। ট্রেন্ট বোল্ট পান দুই উইকেট। এছাড়া ক্রুনাল পান্ডিয়া ও কাইরন পোলার্ড একটি করে উইকেট দখল করেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত