শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর কল্যাণপুর বস্তির আগুন নিয়ন্ত্রণে, দগ্ধ ২

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কল্যাণপুরে বস্তিতে আগুন লাগার ঘটনায় আক্তার হোসেন (১৯) ও আনোয়ার (২১) নামে দুই জন দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, শুক্রবার রাত ১০টার পরে পাইকপাড়া নতুন বাজার বস্তি সংলগ্ন একটি চায়ের দোকানের সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত ঘটে। ওই বস্তিতে পাঁচ শতাধিক ঘর রয়েছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। আগুন নেভাতে গিয়ে মিরপুর ফায়ার স্টেশনের লিডার মানিক আহত হয়েছেন বলে সূত্র জানিয়েছে।

ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, রাত ১১ টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে উদ্ধার কাজ চলছে। পলিথিন, গ্যাস সিলিন্ডার থাকায় কয়েকটি বিস্ফোরণ ঘটেছে। ঘরগুলো দাহ্য পদার্থ দিয়ে তৈরি বলে আগুন ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি।

অন্যদিকে, অগ্নিদগ্ধ হয়ে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে দুইজনের ভর্তির কথা নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, তাদের শরীরে ৫০ শতাংশেরও বেশি দগ্ধ হয়েছে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ